ঝিনাইদহের কালীগঞ্জে চিত্রা নদী থেকে ছোটবড় ৫০টি বাঁধ অপসারণ

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ॥  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত চিত্রা নদী থেকে ফয়লা,হেলাই,বলিদাপাড়ার ৩টি বড় বাঁধ সহ প্রায় ৫০টি বাঁধ অপসারণ করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রেজা,থানার এসআই দেলোয়ার হোসেন।

নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুবর্ণা রানী সাহা জানান, চিত্রানদীতে কিছু অসাধু ব্যক্তি আড়া আড়ি বাঁধ দিয়ে পানির ¯্রােত বাধাগ্রস্থ করে নদীতে মাছ শিকার করছে। দেশীয় মাছ রক্ষা ও নদীর ¯্রােত ঠিক করায় এ অভিযান পরিচালনা করা হচেছ। তিনি আরো বলেন, ফয়লা,হেলাই,বলিদাপাড়ার ৩টি বড় বাঁধসহ প্রায় ৫০টি বাঁধ অপসারণ করা হয়েছে। তবে যারা এর সাথে জড়িত তাদেরকে ধরা সম্ভব হয়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।