আমেরিকা চীনকে ঘিরে ফেলার ছক আকছে!

আন্তর্জাতিক ডেস্ক: চীনকে ঘিরে ফেলতে চাইছে আমেরিকা ও জাপান। ভারত, রাশিয়া ও এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে এই কাজ করছে তারা। এমনই মন্তব্য করল চীনের একটি সরকারি সংবাদপত্র।

জাপান ও আমেরিকার এই ভূরাজনৈতিক কৌশল নিয়ে চিনের উদ্বিগ্ন হওয়া উচিত নয় বলেও মন্তব্য করে সংবাদপত্রটিতে বলা হয়েছে, আর্থিক ও সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে ওঠাই বেজিংয়ের লক্ষ্য হওয়া উচিত।

সম্প্রতি ভারত ও আমেরিকার মধ্যে সামরিক সরঞ্জাম আদানপ্রদান সংক্রান্ত সমঝোতার উল্লেখ করে ‘গ্লোবাল টাইমস’-এ ‘জিওপলিটিক্যাল গেম শ্যুড নট ডাইভার্ট চায়না’ শিরোনামে সম্পাদকীয় নিবন্ধে বলা হয়েছে, কিছু মার্কিন সংবাদমাধ্যম এই সমঝোতার ভুল ব্যাখ্যা করে তা ভারতের আমেরিকার জোটে সামিল হওয়ার সংকেত বলে তুলে ধরতে চাইছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।