× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

‘আমার দেহ ডিজেল ইঞ্জিনের মতো, গরম হলে চলতেই থাকে’

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮

বিনোদন ডেস্কঃ সম্প্রতি ৫২ তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন বলিউডের অ্যাকশন হিরো সালমান খান। একই দিনে তিনি তার নতুন সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ এর বিশাল সাফল্যও উদযাপন করেছেন। বয়স যে একটি সংখ্যা ছাড়া আর কিছুই নয় একটি জীবন্ত উদারহণ হলেন সালমান । কেননা টাইগার জিন্দা হ্যায় সিনেমার পর্দায় তার অ্যাকশন দৃশ্যগুলো দেখে আপনি তার বয়স আসলেই কত সে বিষয়টি দ্বিতীয়বার চেক করতে চাইবেন।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে সালমান বলেন, ‘আমার দেহ ডিজেল ইঞ্জিনের মতো। একবার গরম হলে শুধু চলতেই থাকে।’ তিনি বলেন, আমি হয়তো হাতে ভর দিয়ে দাঁড়াতে পারি না বা পা উপরে মাথা নিচে দিয়ে কসরত করতে পারি না। তবে আমি দ্রুতগতির মুভমেন্ট করতে পারি। যেমন সামনে বা পিছনের দিকে ডিগবাজি দেওয়া। অথবা ফ্লোর রোলিং করা।

২০১৬ সালে সুলতান সিনেমায় সালমান তার দেহের অসাধারণ রুপান্তর দিয়ে তার সিনেমার ভক্তদেরকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এতে তিনি মধ্যবয়সী এক রেসলার এবং তার তরুণ সংস্করণ দুটি চরিত্রেই অসাধারণ এক অবতারে হাজির হয়েছিলেন। এজন্য সালমান ব্যাপক পরিশ্রম করেছিলেন।

সিনেমাটির পরিচালক আলী আব্বাস জাফরী বলেন, ৫০ বছর বয়সে মাত্র ৬ থেকে ৮ মাসের মধ্যে সালমান যা করে দেখিয়েছেন সে জন্য প্রচুর পরিশ্রমের দরকার। সালমান যখন সেটে ছিলেন না তখনও অন্তত ৪ ঘন্টা ধরে ট্রেনিং নিতে হয়েছে। একজন অভিনেতার জন্য এমন তারকাখ্যাতি উপভোগ করাটা এক কিংবদন্তীই বটে।’ জাফর এক থা টাইগার-এও সালমানের পরিচালক ছিলেন।

সালমান বলেন, এই সিনেমাগুলো করতে আমি রাজি হয়েছি মূলত আমার শারীরিক ফিটনেসকে পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য। এজন্য আমি শরীরকে ওজন কমানো থেকে শুরু করে ওজন বাড়ানো এবং পেশীবহুল দেখানোর জন্য অতিরিক্ত শরীরচর্চা করতেও প্রস্তুত ছিলাম। যদিও আমি জানি যে এতে বড় ধরনের কোনো ক্ষতিও হয়ে যেতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..