× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নিউজ ডেস্ক

চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব প্রদানের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২২ মে, ২০২২
জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলাদেশ যেন চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দিতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি।  বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১২৪তম, ১২৫তম ও ১২৬তম ‘‌আইন ও প্রশাসন’ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা এখন চতুর্থ শিল্পবিপ্লবের ঊষালগ্নে রয়েছি। আসন্ন এই বিপ্লব মোকাবিলার প্রধান হাতিয়ার হবে আর্টিফিশিয়াল ইন্টোলিজেন্স, ইন্টারনেট অব থিংস (আইওটি), ন্যানো টেকনোলজির মতো আধুনিক ও উন্নত প্রযুক্তি। আমাদের লক্ষ্য এই বিপ্লবের নেতৃত্ব দেওয়া। তাই সরকারি কর্মচারীদেরকে আগামী দিনের নেতৃত্ব প্রদানে সক্ষম হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য তাদেরকে তথ্যপ্রযুক্তিতে আরো দক্ষ করে গড়ে তুলতে হবে।

প্রতিমন্ত্রী ফরহাদ আরো বলেন, সরকারি কর্মচারীরা জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। তাই সরকারের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। তাদেরকে সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সাথে সেবা প্রদান করতে হবে। প্রতিমন্ত্রী এসময় সরকারি কর্মচারীদের দেশপ্রেম ও জনসেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোমিনুর রশীদ আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পাঁচ মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সটিতে ৩৫তম, ৩৬তম ও ৩৭তম বিসিএস ব্যাচের ১০২ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।


এ ক্যটাগরির আরো খবর..