আবারও কাবুলে বোমা বিস্ফোরণ, পরের নিশানা কাবুল এয়ারপোর্ট

আবারও কাবুলে বোমা বিস্ফোরণ, পরের নিশানা কাবুল এয়ারপোর্ট

গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের গেটের সামনে সিরিয়াল আত্মঘাতী হামলা ১৩ মার্কিন জওয়ান সহ ২০০ জনের মৃত্যু হয়। এই হামলায় মার্কিন সেনার মৃত্যুর বদলা নিয়ে এয়ার স্ট্রাইকও করা হয়েছে। তবে সে স্ট্রাইকে কতজন জঙ্গি মারা গিয়েছে তা পরিষ্কার হয়নি।

আজ আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আরও একবার বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণের পর চারিদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মানুষের আর্তনাদ শোনা যায়। শোনা যাচ্ছে যে হামলা রকেট দিয়ে করা হয়েছিল।

স্থানীয় মিডিয়া অনুযায়ী, বিমানবন্দরের পার্শ্ববর্তী গুলাই এলাকায় এই রকেট হামলা হয়েছে। গুলিতে বিমানবন্দরের পাশে অনেক ধুঁয়ো দেখা যাচ্ছে। সংবাদসংস্থা এএফপি।

বিশেষজ্ঞদের মতে জঙ্গিরা বিমানবন্দরকে নিশানা করে হামলা চালিয়েছিল। কিন্তু রকেট তাঁর নিশানায় পৌঁছাতে পারেনি আর বিমানবন্দরের পাশে একটি জনবহুল এলাকায় গিয়ে পড়ে। কোনও জঙ্গি সংগঠন এই হামলার এখন দায়িত্ব নেয়নি। কিন্তু শোনা যাচ্ছে যে, গত হামলার মতো এই হামলাতেও আইসিস খোরাসানের হাত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।