আফগানিস্তানে সুন্নি মসজিদে বোমা হামলা : নিহত ৩৩

আফগানিস্তানে সুন্নি মসজিদে বোমা হামলা : নিহত ৩৩

আফগানিস্তানের কুন্দুজ শহরে একটি সুন্নি মসজিদে বোমা হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন। শুক্রবার এ ঘটনা সংঘটিত হয়।

তালেবান মূখপাত্র বলেন, কুন্দুজের ইমাম শাহিব জেলায় একটি মসজিদে বিস্ফোরণে শিশুসহ ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এদিকে এই হামলায় কারা জড়িত তা জানা যায়নি। এই বিস্ফোরণের একদিন আগেই মাজহার-ই- শরিফের এক শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান ১২ জন মুসল্লি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।