× Banner
সর্বশেষ
সুন্দরবনে বনদস্যুর গুলিতে এক কাঁকড়া শিকারি আহত হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে -ধর্মমন্ত্রী সুফল পেতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সাথে নৈতিকতা -স্বাস্থ্যমন্ত্রী Australian Speaker to Visit Bangladesh দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পেট্রোল না থাকায় সবুজ মাঠে সৌরবিদ্যুতের ছোঁয়া, বদলে যাচ্ছে কৃষির চিত্র আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ

আন্তর্জাতিক প্লাস্টিক সামিট শুরু বুধবার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: রাজধানীতে শুরু হচ্ছে ১১তম আন্তর্জাতিক প্লাস্টিক সামিট-২০১৬ সম্ভাবনাময় প্লাস্টিক শিল্পের বাজার সম্প্রসারণ ও রপ্তানি বাড়াতে ২১টি দেশের অংশগ্রহণে ।

বুধবার সকালে শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সোমবার দুপুরে আয়োজক সংগঠন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দীন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্লাস্টিকখাত দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। এই খাতের বিকাশ আরো ত্বরান্বিত করতে প্লাস্টিক সামিট অসামান্য ভূমিকা রাখতে পারে।

তিনি জানান, ১১তম প্লাস্টিক সম্মেলনে ২১টি দেশের ৩৫০টি স্টল থাকবে। এতে বাংলাদেশ ছাড়াও ভারত, জাপান, মালয়েশিয়া, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলংকা, তাইওয়ান, হংকং, মিশর, তুরস্ক, ইতালি, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব-আমিরাত, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান থেকে আসা উদ্যোক্তা-ব্যবসায়ীরা অংশ নেবেন।

মেলায় মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানসহ দেশে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অংশ  নেবে।

এছাড়াও সম্মেলনে থাকছে বিভিন্ন সেমিনার ও কনফারেন্স। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর একটি সেমিনারের আয়োজন করা হয়েছে, যাতে পরিবেশসম্মত উৎপাদন প্রক্রিয়া ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে খাত সংশ্লিষ্টরা ধারণা পেতে পারেন। সেমিনারে মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের প্রতিনিধিরা প্রবন্ধ উপস্থাপন করবেন।

সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

সংবাদ সম্মেলনে ছিলেন সংগঠনটির প্রাক্তন সভাপতি এ এস এম কামাল উদ্দিন, মো. ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম হেলাল, শামিম আহমেদ, সহসভাপতি গিয়াস উদ্দীন আহমেদ, কেএম ইকবাল হোসেন, কাজী আনোয়ারুল হক, মো. গোলাম কিবরিয়া, পরিচালক মো. শাহজাহান, মো. খোরশেদ আলম,  আবুল খায়ের, নুরুল আলম বাচ্চু, মো. মোশাররফ হোসেন, তোফায়েল করিম খান, মেহেদী হাসান টিপুসহ আরো অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..