আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম লালমনিরহাটে

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি:  ৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে অপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম লালমনিরহাট পরিদর্শনে আসেন।

রোববার ট্রাইব্যুনালের অতিরিক্ত পরিচালক সাবেক আইজিপি মো: নাজমুল হকের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল লালমনিরহাটে আসেন।

পরিদর্শনকালে জেলার সার্কিট হাউজে জেলার মুক্তিযোদ্ধা ও নির্যাতনের শিকার মানুষের সঙ্গে কথা বলেন। তাদের সাথে কথা বলে তিনি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে মামলা করার পরামর্শ দেন।

এ সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও ৭১ সালে নির্যাতনের শিকার মানুষ জন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।