× Banner
সর্বশেষ
ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮

কাউসার আহমেদ, আনোয়ারাঃ আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল মোমিন,আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ,পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ,বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্,বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান,বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী,আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসিম কুমার দেব,উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.দেলোয়ার হোসেন,উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান,উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোরশেদসহ উপজেলা প্রশাসনের সকল দফতরের কর্মকর্তাবৃন্দ,আওয়ামী লীগের নেতাকর্মী,গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। এবারের উন্নয়ন মেলায় ব্যাংক-বীমাসহ বিভিন্ন সরকারি দফতরের ৩৫টি স্টল বসেছে। আলোচনা শেষে উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাগণ নিজ নিজ দফতরের উন্নয়ন কর্মকান্ডের তথ্যসমূহ ডিসপ্লের মাধ্যমে জনসাধারণের সামনে উপস্থাপন করেন। এছাড়া শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও প্রান্তিক চাষীদের কৃষি উপকরণ বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে সকল স্টল পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..