× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নওগাঁর আত্রাইয়ে জমে উঠেছে নৌকার হাট

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

আবুহেনা, আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বিস্তীর্ণ এলাকা বন‌্যাকবলিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। সড়ক যোগাযোগ ব‌্যাহত হওয়ায় নৌকার চাহিদা বেড়েছে। বিলে মাছ ধরার জন্যও নৌকা কিনছেন অনেকে। তাই উপজেলার বিভিন্ন এলাকায় জমে উঠেছে নৌকার হাট।

কয়েক সপ্তাহ ধরে লাগাতার বর্ষণ এবং উজান থেকে আসা পানির ঢলে আত্রাই নদী ফুঁসে উঠেছে। আত্রাই উপজেলার তেঁতুলিয়া ও মধুগুড়নই গ্রামে বেড়ি বাঁধ ভেঙেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার আত্রাই- বান্দাইখাড়া পাকা সড়কের জাতআমরুল এলাকায় এবং আত্রাই-সিংড়া পাকা সড়কের বৈঠাখালী ও পাঁচুপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী, ধনেশ্বর, বাজেধনেশ্বর ও গোয়ালবাড়িয়া, আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া, দীঘা, দমদমা ও ব্রজপুর, পাঁচুপুর ইউনিয়নের মধুগুড়নই, পাঁচুপুর, বাঁকিওলমা ও কাঁন্দওলমা, বিশা ইউনিয়নের বৈঠাখালী, পারমোহনঘোষ, বিশা ও থলওলমাসহ অর্ধশতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকে পরিবার নিয়ে উঁচু বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। এসব এলাকায় চলাচলের জন‌্য নৌকার বিকল্প নেই। মাঠগুলো পানিতে ডুবে যাওয়ায় কৃষকদের এখন অখ- অবসর। তারা এ সময়ে উন্মুক্ত জলাশয়ে মাছ শিকারের জন্য নৌকা কিনছেন। এজন্য বিভিন্ন হাট-বাজারে বেড়েছে নৌকার বেচাকেনা।

এদিকে, নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করছেন অনেক কাঠমিস্ত্রি। যেসব মিস্ত্রি শুকনো মৌসুমে কাজের অভাবে মানবেতর জীবনযাপন করেছেন, তাদের এখন দম ফেলার ফুরসত নেই। যথেষ্ট আয় হওয়ায় হাসি ফুটেছে তাদের মুখে।

সমসপাড়া হাটে নৌকা বিক্রি করতে আসা উপজেলার পারমহোনঘোষ গ্রামের আব্দুল লতিফ, ফেকু, আব্দুল মজিদ বলেন, ‘আমরা কৃষক। বর্ষায় ফসলের মাঠ ডুবে যাওয়ায় এখন আমরা নৌকার ব‌্যবসা করছি। শুক্রবার ও সোমবার সমসপাড়া হাটে নৌকা বিক্রি করি। শুধু আত্রাই নয়, পার্শ^বর্তী রাণীনগর, নাটোরের সিংড়া এবং চলনবিল এলাকার লোকজনও এ হাটে নৌকা কিনতে আসেন।মহাদিঘী গ্রামের মো. ফারুক বলেন, ‘বর্ষা মৌসুমে মাছ শিকার ও চলাচলের জন্য নৌকা কিনতে এসেছি। এ সময় নৌকাই আমাদের একমাত্র বাহন।


এ ক্যটাগরির আরো খবর..