আজ ২৮ আগস্ট বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

আজ ২৮ আগস্ট বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়
কোন রাশির বুধবার কেমন কাটবে

আজ ২৮ আগস্ট বুধবার বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।

মেষ রাশি: অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটবে। অসতর্কতার কারণে আজ আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার সময়মতো সাহায্য আজ কাউকে বড় বিপদের হাত থেকে রক্ষা করবে। যাঁরা সৃজনশীল কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাঁদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কোথাও সফর করার ক্ষেত্রে এই দিনটি খুব একটা ভালো নয়। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ  আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একটি খালি পাত্রে ব্রোঞ্জের টুকরো রেখে দিন।

বৃষ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। অতিরিক্ত অর্থব্যয় থেকে আজ আপনাকে বিরত থাকতে হবে। সন্তানদের সাথে আজ কিছুটা সময় কাটান। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়টি সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অশ্বত্থ গাছের শিকড়ে তেল ঢালুন।

মিথুন রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে।। দীর্ঘদিন ধরে ফেলে রাখা বাড়ির কিছু কাজকর্ম করতে গিয়ে আজ আপনার অনেকটা সময় অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়টি মায়ের সাথে অতিবাহিত করার চেষ্টা করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কোনও গাছের ক্ষতি করবেন না অথবা গাছের পাতা কিংবা অঙ্কুর ছিঁড়ে ফেলবেন না।

কর্কট রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। এই রাশির ব্যবসায়ীদের আজ তাঁদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে হবে। নাহলে তা চুরির সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়টিতে নজর দিন। আজ আপনার নতুন কোনও পরিকল্পনা অথবা উদ্যোগ সম্পর্কে সবাই উৎসাহ প্রকাশ করবেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির লক্ষ্যে মাছেদের খাবার খেতে দিন।

সিংহ রাশি: শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। জমি বা কোনও সম্পত্তিতে বিনিয়োগের জন্য আজকের দিনটি ভালো নয়। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। তরুণরা অন্তর্ভুক্ত থাকতে পারে এমন একটি কাজকর্ম শুরু করার পক্ষে দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। অপরিচিত ব্যক্তির কাছে আজ নিজের গোপন তথ্যগুলি জানিয়ে দেবেন না। অর্ধাঙ্গিনীর ফলে আজ আপনি একটি সমস্যার সম্মুখীন হতে পারেন।।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সূর্যদেবের উদ্দেশ্যে লাল রঙের ফুল অর্পণ করুন।

কন্যা রাশি: আপনার একটি ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ বন্ধুরা আপনার প্রশংসা করবেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বাড়িতে আসা একজন অতিথির মাধ্যমে আজ আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাঁদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কোথাও দুধ, দই, কর্পূর ও সাদা রঙের ফুল অর্পণ করুন।

তুলা রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। মাথা ঠান্ডা করে ব্যবসায়িক পদক্ষেপ গ্রহণ করুন। আপনি আজ বাড়িতে একটি পুরনো জিনিস খুঁজে পেতে পারেন। যেটি আপনার ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেবে। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি পাত্রে বিধারা গাছের শিকড় সারারাত ভিজিয়ে রাখুন এবং পরের দিন সকালে সেই জল পান করুন।

বৃশ্চিক রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, রক্তচাপের রোগীরা রক্তচাপ এবং কোলেস্টরেল নিয়ন্ত্রণে রাখার জন্য রেড ওয়াইনের সাহায্য নিতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। পরিবারের সদস্যদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। অংশীদারিত্বের মাধ্যমে একটি নতুন উদ্যোগ শুরু করার জন্য এই দিনটি অবশ্যই ভালো। আপনি আজ পরোপকার এবং সামাজিক কাজের প্রতি আকৃষ্ট হবেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে মাছকে বার্লির তৈরি খাবার খেতে দিন।

ধনু রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ একজন অভাবী ব্যক্তিকে ঋণ দিয়ে সাহায্য করতে পারেন। বাড়ির পরিবেশে আজ কোনও পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়। কোনও নতুন অংশীদারিত্বের মাধ্যমে আজ আপনি লাভবান হতে পারেন। আজ আপনার কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যেখানে কিছু বিশিষ্ট ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হতে পারে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির লক্ষ্যে সবুজ রঙের পোশাক পরুন।

মকর রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি যদি অর্থ-সংক্রান্ত কোনও মামলায় জড়িত থাকেন সেক্ষেত্রে আদালত আজ আপনার পক্ষেই রায়দান করবেন। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। আজ নিজে থেকে কোনও তর্কে জড়িয়ে পড়বেন না। কোনও যৌথ উদ্যোগ থেকে আজ দূরে থাকুন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি আজ নিজের জন্য সময় বের করতে পারবেন না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে লাল মুসুর ডাল বিতরণ করুন।

কুম্ভ রাশি: এই রাশির বয়স্ক ব্যক্তিদের তাঁদের শরীরের প্রতি যত্নশীল হতে হবে। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। বাচ্চাদের কাছ থেকে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পাবেন। নতুন কোনও উদ্যোগ শুরু করার পক্ষে আজকের দিনটি অবশ্যই। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় কাটান। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা ও কালো তিলের বীজ বেঁধে রেখে তা সবসময় নিজের কাছে রাখুন।

মীন রাশি: কোনও শারীরিক অসুবিধের সম্মুখীন হলে নিজে থেকে ওষুধ না খেয়ে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করুন। সম্পত্তি সংক্রান্ত সমস্যাগুলির দিকে আজ আপনাকে নজর দিতে হবে। অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন। আপনি আজ একজন অসুস্থ আত্মীয়ের সাথে দেখা করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে হনুমান চালিশা পাঠ করুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলরাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার টিপসশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।