আজ ২৪ মার্চ বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।
মেষ রাশি: কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। যাঁদের সাথে আপনার অত্যন্ত কম দেখা হয় তাঁদের সাথে আজ যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনি আজ হঠাৎই কর্মক্ষেত্র থেকে ছুটি নিয়ে পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে পারেন। কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে মদ্যপান থেকে বিরত থাকুন। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শরীর এবং মনকে ভালো রাখার জন্য সূর্যোদয়ের সময়ে প্রাণায়ামের অভ্যাস করুন।
বৃষ রাশি: কোথাও বিনিয়োগের মাধ্যমে আজ আপনার আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কাজে আজ আপনি আপনার নিকটজন এবং বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। কোনো কাজে কাঙ্ক্ষিত সাফল্য না এলে ভেঙে পড়বেন না। বরং, সেটিকে ফের সঠিকভাবে করার চেষ্টা করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি নিজের পছন্দমতো অতিবাহিত করবেন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটলেও শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে ভালোবাসার মানুষটিকে সবুজ রঙের পোশাক দান করুন।
মিথুন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। কারণ, আজ আপনি বিপুল অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। দীর্ঘদিন ধরে ফেলে রাখা বাড়ির কাজকর্মগুলি করতে গিয়ে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে কাটবে। আজ আপনি সেইসব কাজগুলি বেশি করে করবেন যেগুলি আপনার মন ভালো রাখবে। বিবাহিত জীবন সুখের হবে। আপনি আজ সবার মাঝে থাকলেও একাকী বোধ করতে পারেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গৃহদেবতার অথবা আপনার ইষ্টদেবের সোনার মূর্তি বাড়িতে রাখুন।
কর্কট রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। আপনার অর্থ আজ কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনাকে নজর দিতে হবে। অন্যথায়, আপনি আগামী সময়ে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। একজন বিদেশি আত্মীয়ের কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বাড়িতে আজ কোনো ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। প্রত্যেকের সাথে আজ ভালোভাবে কথা বলুন। জীবনসঙ্গীর সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মন থেকে হিংসা দূরে রাখুন এবং অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। পাশাপাশি, মাংস খাওয়া এবং মদ্যপান পরিত্যাগ করুন।
সিংহ রাশি: এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানের কোনো বিশেষ কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। কোথাও বিনিয়োগ করার পক্ষে আজকের দিনটি খুব একটা ভালো নয়। তাই, এটি এড়িয়ে চলুন। সন্ধ্যে বেলায় আজ আপনি কোনো সামাজিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটান। প্রিয়জনদের সাথে দিনটি ভালোভাবে কাটবে। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মন থেকে হিংসা দূরে রাখুন এবং অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। পাশাপাশি, মাংস খাওয়া এবং মদ্যপান পরিত্যাগ করুন।
কন্যা রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, শরীরকে সুস্থ রাখার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কোনো কাজে আজ আপনি ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন। কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে আজ আপনাকে নজর দিতে হবে। আপনি আজ ঘুমিয়ে অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির জন্য হনুমানজির উদ্দেশ্যে সিঁদুর অর্পণ করুন।
তুলা রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। আপনার কোনো বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ পূরণ হতে পারে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানের কোনো বিশেষ কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। পরিবারের সদস্যদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একটি ধর্মীয় স্থানে কালো-সাদা তিলের দানা ও সাত রকমের শস্য দান করুন।
বৃশ্চিক রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং অতিরিক্ত খাওয়াদাওয়া এড়িয়ে চলুন। আপনি আজ ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্ধাঙ্গিনীর সাথে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। পরিবারের হিতসাধনে অবশ্যই কঠোরভাবে পরিশ্রম করুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। পাশাপাশি, আপনার কোনো ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ সবাই আপনার প্রশংসা করবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি একটি নতুন বই পড়তে পারেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য খাবার সময়ে তামার চামচ অথবা সম্ভব হলে সোনার চামচ ব্যবহার করুন।
ধনু রাশি: আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। শরীর নিয়ে আজ অযথা চিন্তা করবেন না। কর্মক্ষেত্রে আজ আপনাকে আপনার মূল্যবান জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সাথে রাখতে হবে। নাহলে সেগুলি চুরির সম্ভাবনা রয়েছে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনি লাভবান হতে পারবেন। কর্মক্ষেত্রে আজ আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে বস আপনার প্রশংসা করতে পারেন। বিবাহিত জীবনে আজ আপনি একটি সমস্যার সম্মুখীন হতে পারেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে আপনার কাছে অথবা পকেটে একটি সবুজ রঙের রুমাল রাখুন।
মকর রাশি: আপনি আজ এমন একজন ব্যক্তির সম্মুখীন হবেন যিনি আপনাকে আপনার আর্থিক দিকটি শক্তিশালী হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন। পরিবারের সদস্যদের সাথে অবশ্যই কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়কে কাজে লাগিয়ে আপনি কোনো বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। আপনি আজ ফটোগ্রাফির দক্ষতা অর্জন করতে পারবেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাড়িতে যেকোনও ভাবে গঙ্গাজলের ব্যবহার করুন।
কুম্ভ রাশি: শরীরকে সুস্থ রাখতে আজ কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। কোনো কাজে আজ আপনি বন্ধুদের সহায়তা চাইলেও তা পাবেন না। পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে জীবনে অগ্রগতি ঘটবে। শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কোনো ধর্মীয় স্থানে বিশুদ্ধ ঘি এবং কর্পূর দান করুন।
মীন রাশি: আপনার একজন বন্ধু আজ আপনার কাছ থেকে তাঁর কোনো ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য পরামর্শ চাইতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। তাই, অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আপনি আজ শরীরচর্চার পরিকল্পনা করে থাকলেও কোনো কারণবশত তা সম্ভব হবে না। বন্ধুদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না। জীবনে অগ্রগতির লক্ষ্যে নিজের ব্যক্তিত্বকে উন্নত করার চেষ্টা করুন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী শিশুদের ব্যাটারি চালিত খেলনা গাড়ি অথবা পুতুল দান করুন।




