আজ বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

দি নিউজ রিপোর্ট: বাংলাদেশকে মধ্যম আয় থেকে উন্নত বিশ্বের দেশে রূপান্তর করতে পবিত্র ঈদুল আজহার এই বিশেষ দিনে দেশবাসীর দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই দোয়া চান।

এ সময় প্রধানমন্ত্রী দেশকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন। বিশেষ করে অভিভাবক, শিক্ষক, মসজিদের ইমাম ও আলেম-ওলামার প্রতি বিশেষ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘দেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ একদিন বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে যুক্ত হবে।’

এ সময় প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী, বিচারক ও বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।