আজ যেমন থাকবে ঢাকার আকাশ

আজ যেমন থাকবে ঢাকার আকাশ

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য জারি করা পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এদিন সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, এদিন পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১ মিনিট।

আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২২ মিনিট।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।