আগৈলঝাড়ায় শারদীয় পুজায় কবি কুসুম কুমারী দাস স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আগৈলঝাড়ায় শারদীয় পুজায় কবি কুসুম কুমারী দাস স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শারদীয় দুর্গোসব উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে একুশে পদক প্রাপ্ত বিষিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাস গুপ্তর আয়োজনে প্রখ্যাত কবি কুসুম কুমারী দাস এর বাড়িতে কোমলমতি শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে।

২১ অক্টোবর শনিবার বিকেল তিনটায় সাংবাদিক অজয় দাসগুপ্তর বাড়ির আঙ্গিনায় প্রথম গ্রুপে ১০ বছর পর্যন্ত বয়সী পর্যন্ত এবং দ্বিতীয় গ্রুপে ১১ থেকে ১৬ বছর বয়সীরা অংশ গ্রহন করতে পারবে। প্রতি গ্রুপে ১০টি করে মোট ২০টি পুরস্কার প্রদানের কথা জানিয়েছে আয়োজক অজয় দাসগুপ্ত।

প্রতিযোগীদের ১৭ অক্টোবরের মধ্যে নাম তালিকাভুক্তরও আহ্বান জানিয়ে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে দেশ বরেণ্য ব্যক্তিবর্গস্থ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।