মামলায় নাম নেই। তারপরও সন্দেহভাজন হিসেবে কাইয়ুম বেপারী নামের একজনকে গ্রেফতার করায় বরিশালের গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দিনকে শোকজ করেছেন আদালত।
আদেশ প্রাপ্তির সাত দিনের মধ্যে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রোববার বিকেলে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌরনদী আমলী আদালতের বিচারক মাহফুজুর রহমান এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী অশোক সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।


