রতি কান্ত রায় (কুড়িগ্রাম)প্রতিনিধি:০৭-০৬-১৯: রেজওয়ানুল হক চৌধুরী শোভন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি নির্বাচিত হওয়ার পর এই প্রথম তিনি তার গ্রামের বাড়ীতে ঈদ করলেন। তিনি ঈদের নামাজের পর কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ এর বিভিন্ন ইউনিটের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করে বেড়াচ্ছেন।
গত কাল বৃহস্পতিবার তিনি ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের নেত্রীবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা জানাতে আসেন। বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতির নেত্রীত্বে তার নিজ বাড়ী ভূঙ্গামারী থেকে গাড়ী বহর করে নিয়ে আসা হয়।
ফুলবাড়ী আসার পথে কালির হাট ডাসিয়ার ছড়া হয়ে তিনি আসেন। ডাসিয়ার ছড়ায় তিনি ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ শেষে এলাকাবাসীদের সাথে মত বিনিময় ও ঈদের শুভেচ্ছা জানান তিনি। তার পর তিনি ফুলবাড়ী আসেন, ফুলবাড়ীতে ফুল দিয়ে বরন করেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান যুবলীগের সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন। তার পর ফুলবাড়ীর মেইন মেইন পয়েন্টে পথসভা করে ফুলবাড়ী জিরোপয়েন্টে তিনি বক্তব্য রাখেন,তিনি বলে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম উত্তর বঙ্গ অবহেলিত কুড়িগ্রাম থেকে আমাকে সাংলাদেশ ছাত্রলীগে সভাপতি বানিয়েছেন।
আমি সর্বচ্চ চেষ্টা করব আমাদের কুড়িগ্রামে সমস্যা গুলো জননেত্রী শেখ হাসিনার কাছে নিয়ে সমাধানের জন্য। তিনি বার বার বলেন আওয়ামিলীগের সকল সংগঠন ঐক্য বদ্ধ থেকে কাজ করার জন্য যাতে আগামী দিনে ডিজিটাল বাংলাদেশ গড়ার মিশন সম্পূর্ণ হয় শেখ হাসিনার হাত দিয়ে। বক্তব্য শেষে তিনি ফুলবাড়ী বাসীর সপ্নের সেতু শেখ হাসিনা সেতু ঘুড়ে চলে যান।



