× Banner
সর্বশেষ
শিশু রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্নে রাষ্ট্র সহায়তা করবে: আইনমন্ত্রী ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি ঘিরে সীমান্তে ভিড় এবারের ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

আগৈলঝাড়ায় মনসা মঙ্গল রচয়িতা বিজয় গুপ্তর ৫২২ বছরের মন্দিরে মনসা পূজা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ দেবী মনসার প্রতি হাজারো ভক্তের বিনয়াবনত শ্রদ্ধা, শঙ্খ, উলুধ্বনি, মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আর ধূপ-ধুনোয় আজ  বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে মধ্যযুগের মনসা মঙ্গল কাব্য গ্রন্থের রচয়িতা, বাংলা সাহিত্যের অমর কবি বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত ৫শ ২২ বছরের পুরোনো মনসা মন্দিরের বাৎসরিক পূজা।

পূজা উপলক্ষে ইতোমধ্যে সাধু, সন্যাসী, দেশ-বিদেশের ভক্ত হাজারো নারী-পুরুষ ভক্তের উপস্থিতিতে ক্রমেই সরগরম হয়ে উঠেছে মন্দির আঙ্গিনা। মন্দিরের পাশ্ববর্তী এলাকায় বসেছে মেলা। বাৎসরিক পূজা উপলক্ষ্যে মনসা মঙ্গল উপজীব্য করে তিনদিন দিনব্যাপী রয়ানি পালাগান শেষ হয়েছে ১৪ আগস্ট। মনসা মঙ্গল থেকে কাহিনী চয়ন করে শিল্পীরা নৃত্য গীতের মধ্যদিয়ে মনসা মঙ্গল কাব্যের রস ফুটিয়ে তোলেন তাদের গানে। যুগ যুগান্তর থেকে রয়ানি গানের মধ্যদিয়ে এ অঞ্চলের মানুষ মনসার পূজার মাধ্যমে সন্তুষ্টি লাভের চেষ্টায় পূজা করে আসছেন।

বাৎসরিক পূজা শেষে সকালে পূঁজা অর্চনা শুরু হয়ে পর্যায়ক্রমে চলে ভোগরাগ, বলিদান ও ভোগের প্রসাদ বিতরণ। প্রাপ্ত তথ্য ও বিভিন্ন সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে ইংরেজী ১৪৫০ সালে বিজয় গুপ্ত জন্মগ্রহন করেন। তার বাবার নাম সনাতন গুপ্ত ও মায়ের নাম রুক্সিনী দেবী। বিজয় গুপ্ত ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান। ৪৪ বছর বয়সে তিনি বিষ হরি দেবী (বিষ হরণকারী) মনসা কর্তৃক স্বপ্নে আদিস্ট হয়ে ফুল্লশ্রী গ্রামের মনসা কুন্ড নামেখ্যাত বর্তমান মন্দিরের পাশ্ববর্তী দিঘী থেকে স্বপ্নে প্রাপ্ত ঘট প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরে। এরপর তিনি (বিজয় গুপ্ত) দেবী পদ্মা বা দেবী মনসা কর্তৃক পূণরায় স্বপ্নে আদিস্ট হয়ে দিঘীর পাশ্ববর্তী বকুল গাছের নীচে বসে নবাব হোসেন শাহ’র শাসনামলে (১৪৯৪ সালে) পদ্মপুরাণ বা মনসা মঙ্গল কাব্যগ্রন্থ রচনা করেন। যা পরবর্তীতে বাঙলা সাহিত্যের অমরগ্রন্থ হিসেবে স্বীকৃতি লাভ করে। মনসা মঙ্গল কাব্যগ্রন্থ রচনা করায় কবি বিজয় গুপ্ত সুলতানের দরবারে ‘মহাকবি’ উপাধি লাভ করেন।

বিজয় গুপ্ত বিভিন্ন এলাকায় কিছুকাল স্ব-দলবলে মনসা মঙ্গল গানও করেন। এরপর তিনি তীর্থ ভ্রমনের উদ্যেশ্যে কাশীধাম গমন করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাক সেনারা বিজয় গুপ্তের প্রতিষ্ঠিত মনসা মন্দিরে ব্যাপক লুটতরাজ ও ধ্বংষযজ্ঞ চালায়। রেখে যায় মন্দিরে তার প্রতিষ্ঠিত ঘট। স্বাধীনতার পর থেকে ওই ঘটেই চলে আসছিল নিত্যদিনের পূজা অর্চনা। দেবী মনসার মন্দিরের বাৎসরিক পূঁজা উপলক্ষে সকাল ৭ টায়, দুপুর ১টায় ও বিকেল ৪টায় তিন দফায় পূঁজা অর্চনা, ভোগরাগ, ছাগ বলিদান ও ভোগের প্রসাদ বিতরণ করা হয়েছে।

এছাড়াও উপজেলা রাজিহার গ্রামের চলাইরপাড় শুকদেব বিশ্বাসের বাড়িতে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হয়। উপজেলার ৫টি ইউনিয়নে বিভিন্ন মন্দির ও বাড়িতে মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..