আগৈলঝাড়া পুলিশী অভিযানে আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

আগৈলঝাড়া পুলিশী অভিযানে আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

পুলিশের ডেভিল হান্ট অভিযানে বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয়েছে আসাদুজ্জামান খলিফা আসাধকে। গ্রেফতারকৃত আসাদ উপজেলা শ্রমিক লীগের নেতা ও বাকাল ইউপি’র ১ নং ওয়ার্ডের সাবেক সদস্য।

এর আগে সোমবার রাতে রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান ও বাগধা ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক আজিম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খাঁন জানিয়েছেন- থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করেন, মামলা নং-৫ (১২.০১.২৫)। ওই মামলায় গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।