× Banner
সর্বশেষ
রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

আগুনে জ্বালিয়ে দেয়া দু’যুবকের পরিচয় চারদিনেও মেলেনি; লাশ দাফন

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

এম মতিয়ার রহমান, গাইবান্ধা থেকে: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কাটাখালি ব্রীজ সংলগ্ন হাওয়াখানা এলাকায় হত্যার পর আগুনে জ্বালিয়ে দেয়া অজ্ঞাত পরিচয়ে দু’ যুবকের লাশ রোববারও কেউ সনাক্ত করতে পারেনি।

ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আসা কয়েক ব্যক্তি তাদের লাশ দেখে গেছেন। কিন্তু ওই দু’যুবকের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। ইতিমধ্যে পচন ধরায় পুলিশের পক্ষ থেকে ডিষ্ট্রিক ম্যাজিষ্টেটের কাছে লাশ দুটি দাফনের অনুমতি চাওয়া হয়।

ডিষ্ট্রিক ম্যাজিষ্টেট তথা জেলা প্রশাসক অনুমতি দিলে পুলিশ রোববার আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে গাইবান্ধা পৌর গোরস্থানে লাশ দুটি দাফন করে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে হাওয়াখানা এলাকায় ওই দু’ যুবকের আগুনে পোড়া লাশ এলাকার লোকজন দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালে পাঠায়।

গত চারদিন ধরে ওই লাশ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা গেছে, দুই যুবকের শরীর সম্পুর্ণ পুড়ে যাওয়ার কারণে ময়না তদন্তে হত্যার কারণ সঠিকভাবে নিরুপন করা যায়নি।

তবে শ্বাসরোধে হত্যার উপর গুরুত্ব দেয়া হয়েছে। এদিকে পুলিশের ধারণা নারী ঘটিত কোন কারণে ২০ থেকে ২৫ বছর বয়সী ওই দু’যুবককে হত্যা করা হতে পারে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, ওই দু’যুবকের একজনের পড়নে আন্ডারপ্যান্ট ছিলনা। তাছাড়া দু’জনের অন্ডকোষই থেতলানো ছিল। তিনি বলেন, ডিএনএ পরীক্ষার জন্য ওই দু’যুবকের দেহ থেকে নমুনা সংরক্ষণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..