× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

ছেলের মৃত্যুবার্ষিকীতে খালেদার চোখে জল

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: কোকোর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কবরের পাশে কান্নায় ভেঙে পড়লেন মা খালেদা জিয়া। এ সময় তিনি ছেলের পাশে বেশ কিছুক্ষণ সময় অবস্থান করেন। কোকোর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত ও দোয়া করেন বিএনপির চেয়ারপারসন।

রবিবার দুপুর ২টায় খালেদা জিয়া রাজধানীর বনানীতে ছেলের কবর জিয়ারত করতে যান।

আরাফাত রহমানের কবরের পাশে খালেদা জিয়া ৪০ থেকে ৪৫ মিনিট অবস্থান করেন। এ সময় ছেলের কথা মনে পড়ে কান্নায় ভেঙে পড়েন। ছেলের আত্মার শান্তি কমানায় ফাতেহা পাঠ ও দোয়া করেন মা খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান জানান, মোনাজাতে অংশ নেন প্রয়াত আরাফাত রহমানের শ্বশুর-শাশুড়ি, খালেদা জিয়ার ছোট বোন, ভাইয়ের ছেলে, ভাগ্নে, মহিলা দলের নেতাকর্মীরা।
করবে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি আবদুল মালেক।
পরে বিকালেই গুলশানে খালেদা জিয়া তার বাসার সামনে খোলা চত্বরে দোয়ায় অংশ নেন।

গত বছরের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান। ওই দিন বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় মালয়েশিয়ার ন্যাশনাল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৪৫ বছর। পরে ২৮ জানুয়ারি আরাফাত রহমানের মরদেহ দেশে আনা হয়। ওই দিনই বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..