আগামীকাল ৭শ’ ৫২টি ইউনিয়নে ভোটগ্রহণ

প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব ধরনের প্রচার প্রচারণা শেষ হলো। আগামীকাল ৭শ’ ৫২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ হবে।

ভোট নির্বিঘ্ন করতে সব ধরণের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। রোববার জেলাগুলোতে নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রি বুঝে নেন রিটার্নিং কর্মকর্তারা।

আজ কেন্দ্রগুলোতে পৌঁছে দেয়া হবে নির্বাচনী সামগ্রী।১৮ সমর্থন আদায়ে শেষ সময়ে নির্বাচনী মাঠ চষে বেড়িয়েছেন প্রার্থীরা।

ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে চান তারা। পৌরসভার নির্বাচনের পর এবারই প্রথম দলীয় পরিচয় ও প্রতীকে ইউপি নির্বাচন হতে যাচ্ছে।

বর্তমানে সারাদেশে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। মোট ৬টি ধাপে হবে এই ইউনিয়ন পরিষদের নির্বাচন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।