× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

পিআইডি

আগামীকাল শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উদ্‌যাপন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পূর্ব চত্তরে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আগামীকাল এ বইমেলা উদ্বোধন করবেন।

এ বইমেলা আগামীকাল থেকে ১২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

মাসব্যাপী এই মেলায় প্রায় দেড় শতাধিক স্টল স্থান পাবে। পাশাপাশি মিশর, লেবানন ও পাকিস্তান থেকে পাঁচটি আন্তর্জাতিক স্টল এবারের বইমেলায় অংশগ্রহণ করবে। মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাবে। এছাড়া প্রতিদিন লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে থাকবে ইসলামি সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনাসভা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। শিশু চত্তর, মিডিয়া কর্ণার, তথ্য কেন্দ্রসহ মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থাও থাকবে এ বইমেলায়। ইসলামিক ফাউন্ডেশনের স্টলে এবং বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে প্রকাশিত সব বইয়ে দেওয়া হবে ৪০% থেকে ৭০% পর্যন্ত কমিশন।


এ ক্যটাগরির আরো খবর..