সাভারে ১১ ঘণ্টা পর ৪ জঙ্গির আত্মসমর্পণ

বিশেষ প্রতিবেদক : ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়িটি ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী, ১১ ঘণ্টা পর সেখান থেকে একে একে চারজন আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

আজ রোববার দুপুর ১২টার দিকে র্যাবের আহ্বানে সাড়া দিয়ে প্রথমে দুই ব্যক্তি বাড়িটি থেকে বেরিয়ে আসেন। পরে দুপুর সোয়া ১টার দিকে আরো দুজন বেরিয়ে এসে আত্মসমর্পণ করেন।

এসব তথ্য জানিয়ে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান দুপুরে ঘটনাস্থলে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেন, ‘বাড়িটি থেকে চার জঙ্গি বেরিয়ে এসে আত্মসমর্পণ করেছেন। প্রথমে দুজন বেরিয়ে আসেন। পরে তাঁদের দিয়ে বাড়ির ভেতরে থাকা আরো দুজনকে আত্মসমর্পণ করানো হয়।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা আরো বলেন, ‘ওই বাড়িতে আর কোনোজঙ্গি নেই। বাড়িটি ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আগে থেকেই অবস্থান নিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। আর বাড়িটির অবস্থান এমন যে সেখান থেকে কারো পালিয়ে যাওয়ার সুযোগ নেই। এখন ওই বাড়িটিতে তল্লাশি চালানো হবে।’ গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে আশুলিয়ার নয়ারহাট চৌরাবালি এলাকার ওইবাড়ি ঘিরে ফেলেন র্যাব সদস্যরা। বাড়িটির মালিক ইব্রাহিম নামের এক ব্যক্তি। তাঁকে আটক করা হয়েছে।আধাপাকা একতলা বাড়িটি পাকা রাস্তার পাশে। বেশ নির্জন এলাকা। ওই বাড়ি থেকে একটু দূরে একটি টিনের বাড়ি আছে। বাড়ির চারপাশেই ক্ষেত ও গাছপালা ঘেরা। এর তিনপাশেই পানি।

বাড়ির মালিকের বরাত দিয়ে আজ রোববার সকালে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালকমুফতি মাহমুদ খান বলেন, ‘আজাদ নামের এক ব্যক্তি তৈরি পোশাক শ্রমিক পরিচয় দিয়ে দুই মাস আগে বাড়িটি ভাড়া নেন।’সকালে সেখানে বোম ডিসপোজাল ইউনিটসহ অন্যরা পৌঁছায়। তারপর অভিযান আরো জোরদার করা হয়। রাতে অভিযানের শুরুতেই বাড়িটির আশপাশ থেকে অন্য বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

অতীতে দেখা গেছে, জঙ্গিরা এ সময়ে বোমা ও গুলি ছোড়ে। সে জন্যই জানমালের নিরাপত্তায় বাসিন্দাদের নিরাপদ দূরে নিয়ে যাওয়া হয়েছে।রাত ৩টার দিকে প্রথম বাড়ির ভেতর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় বেশ কয়েকটি বোমার বিস্ফোরণও ঘটানো হয়। সকালেও একইভাবে গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। র্যাব জানায়, বাড়িটির চারপাশে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়। বোমাও ছোড়া হয়।

বাড়ির ভেতরে থাকা বাসিন্দাদের প্রতিরোধের মুখে বাড়িটি ঘিরে আরো শক্ত অবস্থান নেন র‌্যাব সদস্যরা। এ সময় হ্যান্ডমাইকে বাড়িটিরভেতরে থাকা বাসিন্দাদের নিরস্ত্র হতে বলা হয়। তাদের আত্মসমর্পণেরও আহ্বান জানানো হয়।তবে তাতে কর্ণপাত না করে জঙ্গিরা ভোরেরদিকে র্যাব সদস্যদের লক্ষ্য করে দুটি গুলি করে। এ সময় বোমার বিস্ফোরণও ফাটানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।