× Banner
সর্বশেষ
দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা

বিধ্বস্ত বার্সেলোনা

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: শনিবার দিবাগত রাতে লিভারপুলের মুখোমুখি হয় বার্সালোনা। কিন্তু অলরেডদের বিপক্ষে তাদের যে অভিজ্ঞতা হয়েছে সেটা পূর্বে কমই হয়েছে।

ওয়েম্বলি স্টেডিয়ামে প্রায় ৯০ হাজার দর্শকের সামনে লিভারপুলের কাছে ৪-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয় লুইস এনরিকের শিষ্যরা। ম্যাচের লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা খেললেও তেমন কোনো প্রভাব তারা বিস্তার করতে পারেনি।

ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটেই পিছিয়ে পরে মেসি-সুয়ারেজরা। সাদিও মানির গোলে এগিয়ে যায় অলরেডরা। প্রথমার্ধে অবশ্য আর কোনো গোল পায়নি তারা। অবশ্য এ সময় লিওনেল মেসি গোল শোধের সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি।

বিরতির পর এক মিনিটের ব্যবধানে ব্যবধান ৩-০ করে ফেলে লিভারপুল। ম্যাচের ৪৭ মিনিটে জাভিয়ের মাসচেরানো নিজেদের জালেই বল জড়িয়ে দেন (২-০)। এরপর ৪৮ মিনিটে দিভক ওরিজি গোল করলে ব্যবধান হয়ে যায় ৩-০। আর ম্যাচের যোগ করা সময়ে (৯০+৩) মার্কো গ্রুজিকের গোলে লিভারপুলের জয় নিশ্চিত হয় ৪-০ গোলের ব্যবধানে।

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ জিততে হলে শেষ ম্যাচে পিএসজির বিপক্ষে কমপক্ষে ৪ গোলের ব্যবধানে জিততে হবে। কিন্তু পিএসজি সর্বশেষ তিন ম্যাচের একটিতেও হারেনি।

পিএসজির বিপক্ষে মাঠে নামার পর স্পেনে ফিরে আসবে বার্সেলোনা। ১৪ আগস্ট স্প্যানিশ লা লিগার প্রথম ম্যাচে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে।


এ ক্যটাগরির আরো খবর..