শরীয়তপুরে ১শত পিচ ইয়াবাসহ ব্যবসায়ী আটক

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফুলের দোকানের সামনে থেকে ১শ পিচ ইয়াবা সহ সুলতান শিকদার (৩২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৯টায় তাকে আটক করা হয়। সুলতান শিকদার শরীয়তপুর পৌরসভার দক্ষিণ আটং গ্রামের নুরুল হক শিকদারের ছেলে।

ডিবি পুলিশ পরিদর্শক মো.হুমায়ুন কবির  জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার সকাল ৯ টার সময় অভিযান চালিয়ে শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফুলের দোকানের সামনে থেকে ১শ পিচ ইয়াবাসহ সুলতান শিকদারকে গ্রেফতার করে। আটককৃত সুলতান শিকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। সে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।