আজ বৃহস্পতিবার (২ জুলাই) দিনের শুরুতে প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্নতার কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। দিনের দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ। রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়
মেষ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। কোনও প্রাচীন জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ কিছু পারিবারিক কাজে সাহায্য করতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনার সময়ে চোখ-কান খোলা রাখুন। কারণ, তাঁদের প্রতিটি পরামর্শ আপনার কাজে আসতে পারে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: কেরিয়ারে উন্নতির লক্ষ্যে ঢাকনাযুক্ত মাটি একটি পাত্র জলে ফেলে দিন।
বৃষ রাশি: শিশুদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রত্যেকের সঙ্গে সংযত আচরণ করুন। আপনার একজন ভাই অথবা বোন আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন। দিনের শেষ ভাগে আজ আপনি কোনও বিনোদনমূলক কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সচেতনভাবে করুন। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে তরল জাতীয় খাবার খান।
মিথুন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনার যদি আজ কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে মূল্যবান জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার মানিব্যাগটি নিরাপদে রাখুন। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সময়ের সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ পরিবর্তন করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হয়ে পড়বেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে চিনি আটা এবং ঘি-এর মিশ্রণ একটি নারকেলের মধ্যে রেখে তা অশ্বত্থ গাছের নিচে রেখে দিন।
কর্কট রাশি: পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আজ আপনার কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। ব্যাঙ্কিং সংক্রান্ত কাজকর্ম আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলাতে হবে। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ অবশ্যই সচেতনভাবে করুন। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে গরুকে সাদা রঙের মিষ্টি জাতীয় খাবার খেতে দিন।
সিংহ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। অতীতের অতিরিক্ত অর্থব্যয়ের কারণে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য পরিশ্রম করে যান। কোনও কাজে আজ আপনি বন্ধুদের কাছ থেকে সাহায্য নিতে পারেন। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার আজ কোথাও শিক্ষামূলক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে তিলে তেল দিয়ে প্রতিদিন একটি প্রদীপ প্রজ্জ্বলন করুন।
কন্যা রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। গাড়ি চালানোর সময়ে অবশ্যই সতর্ক থাকুন। আপনি আজ অন্যদের সাহায্য করার মাধ্যমে সম্মান পেতে পারেন। আপনার কাছে আসা ভালো সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগান। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। অর্ধাঙ্গিনীর শরীর হওয়ার থাকার কারণে আপনি ব্যস্ত থাকতে পারেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে কালো রঙের কুকুরকে পোষ্য হিসাবে রাখুন।
তুলা রাশি: সেইসব কাজগুলি আজ বেশি করে করুন যেগুলি আপনাকে শারীরিক দিক থেকে সুস্থ রাখবে। আপনি আজ একটি ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। পারিবারিক সমস্যাগুলির সমাধানের জন্য অবশ্যই আপনার বুদ্ধি এবং প্রভাবকে কাজে লাগান। প্রেমের জীবনে আপনি শীঘ্রই চমকের সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রের বর্তমান কাজের মাধ্যমে আপনি আগামী সময়ে লাভবান হতে পারবেন। প্রত্যেকের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ঘনঘন রুপোর গয়না পরার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আপনি আজ কোনও সামাজিক কর্মকাণ্ড এবং দান-ধ্যানে যুক্ত থাকতে পারেন। এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। এই রাশির বিবাহিত দম্পতিদের তাঁদের সন্তানদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিতে হবে। পাশাপাশি, তাঁদের বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনার ক্রোধকে আজ অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন। একটি নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একে অপরের প্রতি হিংসা ও ঈর্ষা ত্যাগ করুন।
ধনু রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অবিবাহিত হবে। আপনার আজ কোথাও আনন্দদায়ক সকলের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। পেশাগত ক্ষেত্রে আজ আপনার দায়িত্ববৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অতীতে পরিচিত একজনের সঙ্গে আজ যোগাযোগ বৃদ্ধি হতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাদ্যে সবুজ শস্যের পরিমাণ বৃদ্ধি করুন।
মকর রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় করার দক্ষতা শিখতে পারবেন। এগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুজনদের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে, কেউ আপনার করা কোনও কাজের কৃতিত্ব নিয়ে নিতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: কেরিয়ারে উন্নতির লক্ষ্যে অবশ্যই কাককে রুটি খেতে দিন।
কুম্ভ রাশি: আপনি আজ কোনও উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে আজ অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা একটি প্রকল্প এবং পরিকল্পনা আজ সঠিকভাবে সম্পন্ন হতে পারে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার যোগাযোগ দক্ষতা আজ অবশ্যই সবাইকে আকৃষ্ট করবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে শোয়ার ঘরে দক্ষিণ দিকের দেয়ালে জিরো ওয়াটের লাল রঙের বাল্ব লাগান।
মীন রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিত ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যাঁরা শুধুমাত্র ব্যবসায়িক কৃতিত্বের জন্য আপনার কাছে আসেন তাঁদেরকে উপেক্ষা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবেন না। এর ফলে আপনার মন খারাপ হতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গরুকে ছোলার ডাল খেতে দিন।




