× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

পঞ্চগড় জেলা প্রতিনিধি

একসাথে দুই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুললেন প্রেমিক

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
দুই নারীর সঙ্গে এক পুরুষের বিয়ে

সাধারণত একজন নারীর সঙ্গে এক পুরুষের বিয়ের কথাই আমরা জানি। কিন্তু একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তোলার ঘটনা – এরকম কী শুনেছেন কখনো? শুনতে অবিশ্বাস্য মনে হলেও পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এরকমই এক ঘটনা ঘটেছে। রোহিনী চন্দ্র বর্মন রনি(২৫) নামে এক যুবক তার দুই প্রেমিকা ইতি রানী(২০) এবং মমতা রানী(১৮)কে একই দিনে, একই বাড়িতে বিয়ে করেছেন। বিয়ে হয়েছে সব সামাজিক রীতি মেনে।

বুধবার (২০ এপ্রিল) রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদ্বার এলাকায় যামিনী চন্দ্র বর্মণের ছেলে রোহিনী চন্দ্র বর্মণ রনির বাড়িতে আনুষ্ঠানিকভাবে দুই বিয়ে একসঙ্গে সম্পন্ন হয়।

জানা যায়, রোহিনী চন্দ্র বর্মন রনির সঙ্গে একই ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে ইতি রানীর (২০) প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। প্রেম চলাকালীন এক পর্যায়ে তারা গোপনে মন্দিরে গিয়ে বিয়ে করেন। বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন দুজনেই। এর কিছুদিন পর নতুন করে লক্ষীদ্বার গ্রামের টোনোকিসর রায়ের মেয়ে মমতা রানী (১৮) নামে আরেক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রনির। প্রেমের সূত্রে মমতার সঙ্গে রাতে দেখা করতে গিয়ে ধরা পড়ে যান রনি। এরপর গত ১৩ এপ্রিল মমতা ও রনির বিয়ের আয়োজনের খবর পেয়ে আগের স্ত্রী ইতি রনির বাড়িতে অনশন শুরু করেন। এরপর তিন পরিবারের উপস্থিতিতে ঘটা করে পারিবারিকভাবে এক বরের সঙ্গে দুই প্রেমিকার বিয়ে দেয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ঘটনায় তিন পরিবারের কারো কোনো অভিযোগ না থাকলেও এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য পরিবেশ সৃষ্টি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..