প্রভাষ বালাঃ আয়নাল হোসেনকে কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে দেখতে চান এলাকাবাসী। আওয়ামীলীগের জন্ম লগ্ন থেকে তার পরিবার আওয়ামীলীগ রাজনীতির সাথে সম্পর্কিত ও আওয়ামীলীগ পরিবারের সন্তান আয়নাল হোসেন শেখ। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা উনশিয়া গ্রামের সন্তান তিনি।
বর্ণাঢ্য রাজনীতির জীবনে আয়নাল হোসেন শেখ সাবেক ভি.পি শেখ লুতফুর রহমান আদর্শ সরকারী মহাবিদ্যালয়, কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি,খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, কোটালীপাড়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি, কোটালীপাড়া থানা আওয়মী যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি, টি.সি.সি.এ (বি.আর.ডি.বি) কোটালীপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান, বর্তমান সাংগঠনিক সম্পাদক কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ। মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন ব্যাক্তি ও সুপরিচিত মুখ আয়নাল হোসেন শেখ।
কোটালীপাড়ায় উন্নয়ন কাজের জন্য তার অনেক অবদান রয়েছে। আয়নাল হোসেন শেখকে কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনোনীত করা হোক,এই দাবি কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেত্রীবৃন্দ সহ উপজেলার সর্বস্তরের জনগনের।





