ঢাকা, ১৩ আষাঢ় (২৭ জুন) : ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রযাত্রা আরো বেগবান করার লক্ষ্যে সাশ্রয়ী দামে ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে ইন্টারনেট ব্যান্ডউইথের নতুন দাম নির্ধারণ করা হয়েছে যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আজ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে আজ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সাশ্রয়ী ডিজিটাল অবকাঠামো শীর্ষক এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
মোস্তাফা জব্বার বৈঠকে ইন্টারনেট ব্যান্ডউইথের মূল্যহ্রাস বিষয়ে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার- প্রযুক্তিবান্ধব সরকার। শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যাতে সাশ্রয়ী খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারে সেই লক্ষ্যে এর আগে ২০০৯ সালের আগস্ট মাসে প্রতি এমবিপিএস ইন্টারনেটের মূল্য ২৭ হাজার টাকা থেকে কমিয়ে ১৮ হাজার টাকায় নির্ধারণ করা হয়। পরে ২০১১ সালের এপ্রিলে ১২ হাজার টাকা, ২০১২ সালের এপ্রিলে ৮ হাজার টাকা, ২০১৪ সালের এপ্রিলে ২ হাজার ৮শত টাকা এবং ২০১৫ সালের সেপ্টেম্বরে সর্বোচ্চ ৯শত ৬০ টাকা এবং সর্বনিম্ন ৩ শত ৬০ টাকায় কমিয়ে আনা হয়। ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ সাল থেকে অদ্যাবধি তথ্যযোগাযোগ প্রযুক্তি বিকাশে দেশে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। ২০০৮ সালেও দেশে সাড়ে সাত জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করা হতো। বর্তমানে তা ১১শত জিবিপিএসে উন্নীত হয়েছে উল্লেখ করেন মন্ত্রী।
বিভিন্ন ক্যাটেগরিতে ইন্টারনেট সংক্রান্ত সেবাসমূহের পুনঃনির্ধারিত মূল্য তালিকা:
আইআইজি এর জন্য আইপি ট্রানজিট : ব্যান্ডউইথ এমবিপিএস ৫০০-৯৯৯ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৫০, ন্যূনতম ২ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৩৫, ব্যান্ডউইথ এমিবিপিএস ৫০০০০+ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ (৩০০ ন্যূনতম ২ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ২৮৫। আইএসপিএর জন্য আইপি ট্রানজিট: ব্যান্ডউইথ এমবিপিএস (৫-১৯) (শুধু উপজেলা বা ইউনিয়ন হতে) এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৪০০ ন্যূনতম ৩ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৭৫। ব্যান্ডউইথ এমবিপিএস ৪০০০০+এমবিপিএস প্রতি চার্জ ৩১০ টাকা। ন্যূনতম ৩ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ২৯০ টাকা। বিটিসিএল লোকাল কনটেন্ট ট্রান্সমিশন চার্জ : সংযোগের স্থান বৃহত্তর ঢাকা এলাকায় ট্রান্সমিশন চার্জ প্রতি এমবিপিএস (টাকা) ৩০, সংযোগের স্থান ঢাকার বাইরে ট্রান্সমিশন চার্জ প্রতি এমবিপিএস (টাকা) ১০০। শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর জন্য: ব্যান্ডউইথ এমবিপিএস ৫-৯৯ পর্যন্ত, এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩০০, ন্যূনতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ২৭০, ব্যান্ডউইথ এমবিপিএস ৩০০০ এবং তদুর্ধ্ব, এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ২০০ ন্যূনতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ১৮০। সরকারি অফিস, আধা-সরকারি প্রতিষ্ঠান ও কর্পোরেট অফিস এর জন্য : ব্যান্ডউইথ এমবিপিএস ৫- ৪৯ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৯৫, ন্যূনতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা)৩৫৫, : ব্যান্ডউইড্থ এমবিপিএস ৩০০০+ এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ২৫০, ন্যূনতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা)২২৫। ভিপিএন সেবা: দেশব্যাপী এক রেট ব্যান্ডউইথ (এমবিপিএস) ১ Ñ ৫ পর্যন্ত প্রতি এমবিপিএস ৩০০, ব্যান্ডউইথ (এমবিপিএস) ১০০০০ বা ততোধিক, প্রতি এমবিপিএস টাকা ৩০। এছাড়া গ্রামীণ এলাকায় গ্রাহকদের ওপরে বর্ণিত চার্জ হতে শতকরা ১০ ভাগ ডিসকাউন্ট সুবিধা দেওয়া হয়েছে। একই সাথে লিনাক্স ওয়েব হোস্টিং প্যাকেজ এবং উইন্ডোজ ওয়েব হোস্টিং প্যাকেজের ব্যান্ডউইথের মূল্য হ্রাস করা হয়েছে। www.btcl.gov.bd/ ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।