× Banner
সর্বশেষ
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশসেরা নওগাঁ মান্দার সুমনা কুন্ডু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২ দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে – স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে – শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর

ব্যবসাবান্ধব বাজেট প্রণয়নে সরকার আন্তরিক -বাণিজ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯

ঢাকা, ১৩ আষাঢ় (২৭ জুন) : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে ব্যবসাবান্ধব বাজেট প্রণয়নে সরকার আন্তরিক। মহান জাতীয় সংসদে আসন্ন ২০১৯-২০ অর্থবছরের উপস্থাপিত বাজেটকে ব্যবসায়ী সমাজ স্বাগত জানিয়েছেন। সরকার উদার নীতি গ্রহণ করে এ বাজেট প্রণয়ন করেছে। দেশের বিনিয়োগকারীদের উৎসাহিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছেন, এখানে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। দেশি বিনিয়োগে উৎসাহিত করতে সরকার বিশেষ সুবিধা প্রদানের নীতি গ্রহণ করেছে। ব্যবসা পরিচালনা করতে পণ্যের ওপর শুল্ক ও ভ্যাট সহনীয় পর্যায়ে রাখতে সরকার আন্তরিকতার সাথে চেষ্টা করছে। দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নতি মানেই দেশের উন্নতি।

মন্ত্রী আজ ঢাকায় সোনারগাঁও হোটেলে এফবিসিসিআই আয়োজিত ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশ উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষার্থে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। প্রস্তাবিত বাজেটে যদি কোথাও কোনো অসামঞ্জস্য থেকে থাকে, সরকার আলাপ-আলোচনা করে তা সমন্বয়ের চেষ্টা করবে। এফবিসিসিআই ব্যবসায়ীদের বড় সংগঠন, এর নেতৃবৃন্দ এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এফবিসিসিআই’র প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, এফবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমই এর সাবেক প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, বিজিএমই এর প্রেসিডেন্ট লুবানা হক, বাংলাদেশ চেম্বার অভ্ ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর প্রেসিডেন্ট আনোয়ারুল আলম চৌদুরী (পারভেজ)সহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী নেতৃবৃন্দ আলোচনায় অংশ নিয়ে সুপারিশমালা পেশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..