× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

পিআইডি

টিএমজিবি এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে আইসিটি প্রতিমন্ত্রীর বৈঠক

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
আইসিটি প্রতিমন্ত্রীর বৈঠক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে প্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন ‘টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ’ (টিএমজিবি) এর কার্যনির্বাহী কমিটির সদস্যগণ আজ ডিজিটাল নিরাপত্তা এজেন্সির সভাকক্ষে সাক্ষাৎ করেন।

এসময় তারা দেশের ৬৪টি জেলায় সাংবাদিকদের সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদানসহ প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।

এছাড়া টিএমজিবি আইসিটি বিভাগের সহযোগিতায় স্থায়ী নিজস্ব কার্যালয় স্থাপন, সেরা সাংবাদিকতার পুরস্কার প্রবর্তন, স্ট্রাটেজিক পার্টনার হিসেবে অন্তর্ভুক্তকরণ, আইসিটি বিভাগের বিভিন্ন সেমিনারে সাংবাদিক সংগঠন হিসেবে যুক্ত, স্মার্ট বাংলাদেশ বিষয়ে ৩-৬ মাসব্যাপী ক্যাম্পেইন আয়োজন এবং সম্পৃক্তকরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহের কার্যক্রমে যৌক্তিকভাবে সংগঠনকে অন্তভূর্ক্তকরণের প্রস্তাব করেন।

প্রতিমন্ত্রী তাদের যৌক্তিক প্রস্তাবসমূহ পূরণের সম্ভাব্য সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এসময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক খায়রুল আমীন, টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদসহ কার্যনির্বাহী কমিটির অনন্যা সদস্যগণ।


এ ক্যটাগরির আরো খবর..