× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

পিআইডি

বাংলাদেশ ও চীনের যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে -বাণিজ্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

বাণিজ্যে উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, রোড এন্ড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনের মধ্যে দিয়ে বাংলাদেশ ও চীনের যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। দু’দেশের পারস্পরিক সহযোগিতা আইডিয়া শেয়ার করার প্লাটফর্ম হিসেবে কাজ করবে এ এক্সিবিশন। এর মাধ্যমে ট্রেড ও ইনভেস্টমেন্টের সংযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে উপদেষ্টা জানান।

তিনি আজ রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশনে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন।

বশিরউদ্দিন বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। উৎপাদন ও প্যাকেজিংয়ে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এজন্য আমাদের দুর্বলতা খুঁজে বের করতে হবে।

চীন ও জাপানের তুলনায় বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, তৈরি পোশাকসহ অনেক ক্ষেত্রেই এগিয়ে রয়েছে বাংলাদেশ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তৈরি পোষাক রপ্তানিকারক হলো বাংলাদেশ, কিন্তু সামগ্রিকভাবে আমরা পিছিয়ে রয়েছি।

সড়ক অবকাঠামো ও পরিবহন সক্ষমতা বাড়াতে সহযোগিতা চেয়েছেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, বছরে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানুষ মারা যায় সেটি ভয়াবহ। এক্ষেত্রে সড়ক অবকাঠামো উন্নয়ন ও পরিবহন ব্যবস্থা উন্নত করতে হবে। আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী চীনের কাছে এ ব্যাপারে সহযোগিতা কামনা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রেসিপ্রোকল ট্যারিফ নিয়ে অপর এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন , আগামী রোববার ট্যারিফ ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। প্রতিনিধি দলটির সঙ্গে ট্যারিফের কাঠামোগত রূপ কিভাবে দেওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরো দৃঢ় করার লক্ষ্যে এই প্রদর্শনীতে বিভিন্ন খাতের দেশি ও বিদেশি কোম্পানি, বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা এবং প্রযুক্তিবিদরা অংশগ্রহণ করবে। চীনা দূতাবাস আয়োজিত ‘বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশনে বাংলাদেশের আটটি ও চীনের ৩২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

প্রদর্শনীতে অবকাঠামো, প্রযুক্তি, টেলিকম, স্বাস্থ্য, কৃষি, শক্তি, পরিবহন ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে কাজ করা প্রতিষ্ঠানসমূহ তাদের পণ্য ও সেবা উপস্থাপন করছে। প্রদর্শনীটি ১২ ও ১৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকল দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..