আগামীকালের মধ্যে ভিসি দাবি না মানলে বুয়েটের সব ভবনে ঝুলবে তালা

বুয়েট শিক্ষার্থীরা ফুঁসছে। তারা এবার মাইকিং করে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন তাদের বক্তব্য। তাদের দাবী আগামীকাল শুক্রবারের (১১ অক্টোবর) মধ্যে বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম যদি কথা না বলে ও তার অবস্থান পরিষ্কার না করে তবে বুয়েটের সব ভবনে তালা দেয়া হবে।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) আন্দোলনকারী শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টায়  দিকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে কথা না বললে ভর্তি পরীক্ষাসহ বুয়েটের সব কার্যক্রম বন্ধ করে দশ দফা দাবি বাস্তবায়ন করতে কঠোর অবস্থানে যাবেন বলে জানান তারা।

অন্যদিক, আজ বেলা ১১টার দিকে আবরার ফাহাদ হত্যা মামলায় অনেকের মধ্যে বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহাকে আটক করেছে ডিবি পুলিশ। ফাহাদকে যে কক্ষে হত্যা করা হয় সেই ২০১১ কক্ষের বাসিন্দা অমিত।

গেল রোববার দিবাগত রাত তিনটার দিকে বুয়েটের শের-ই-বাংলা হলের একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১০ জনকে মঙ্গলবার (০৮ অক্টোবর) আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।