× Banner
সর্বশেষ
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী

জাহিদ আলম ইমন

আওয়ামী লীগের মনোনয়নে আশাবাদী সাঈদ খোকন

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
আশাবাদী সাঈদ খোকন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ ও ঢাকা-৮ আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আওয়ামী লীগের মনোনয়নে আশাবাদী সাঈদ খোকন।

আজ রোববার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ দুটি আসনে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এ সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে ঢাকা-৬ ও ঢাকা-৮ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘আমি ঢাকা-৬ ও ঢাকা-৮ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আশা করি আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন। মনোনয়ন পেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। এ জন্য ঢাকাবাসী ও দেশের মানুষের কাছে দোয়া চাই। যাতে এই নির্বাচনে জয় লাভ করে জনগণের সেবা করতে পারি।’

আপনি ঢাকার সাবেক মেয়র ছিলেন; এখন সংসদ সদস্য নির্বাচিত হয়ে কোন কাজটি আগে করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আমি পাঁচ বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ছিলাম। আমার সবটুকু দিয়ে ঢাকা দক্ষিণে ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করেছি; আমার বিশ্বাস পরিবর্তনের সূচনা করতে সক্ষম হয়েছি।’ তিনি বলেন, ‘আমি যখন মেয়র ছিলাম তখন ঢাকার উন্নয়নে বহু কাজ করেছি। আমার বিশ্বাস সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেলে জনগণ আমাকে নির্বাচিত করবেন। তখন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে ঢাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকবো।’

মোহাম্মদ সাঈদ খোকন অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের সন্তান। ২০০৪ সালে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ২০১৬ সালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য-১ ছিলেন মোহাম্মদ সাঈদ খোকন। এ ছাড়া ১৯৮৭ সালে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..