আজ আইনপ্রণেতাদের ভোটে নির্বাচিত হবেন পাক প্রধানমন্ত্রী

আজ আইনপ্রণেতাদের ভোটে নির্বাচিত হবেন পাক প্রধানমন্ত্রী

পাকিস্তানে এই প্রথম অনাস্থা ভোটের মধ্য দিয়ে কারও প্রধানমন্ত্রিত্ব হারানোর ঘটনা। অনেক নাটকীয়তার পর সম্মিলিত বিরোধী জোটের আনা অনাস্থা ভোটে পদ হারিয়েছেন ২২তম প্রধানমন্ত্রী ইমরান আহমেদ খান নিয়াজি। এর আগে দেশটির কয়েকজন প্রধানমন্ত্রী পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হলেও তাঁরা টিকে গিয়েছিলেন। আজ ১১ এপ্রিল পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ- জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী বেছে নেওয়া হবে।  এবার আইনপ্রণেতাদের ভোটে নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী। তবে ইমরান খান অনাস্থা প্রস্তাবে হেরে গেলেও রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন দু’জন। এর মধ্যে ইমরান খানের দল পিটিআইয়ের (তেহরিক ই ইনসাফ) পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদে দলের ভাইস চেয়ারম্যান শাহ মুহাম্মদ কুরেশির নাম প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে,ইমরানকে উৎখাত করা সম্মিলিত বিরোধী জোটের প্রধানমন্ত্রী প্রার্থী হলেন শেহবাজ শরিফ। ইতোমধ্যে শাহ মুহাম্মদ কুরেশি এবং শেহবাজ শরিফ জাতীয় পরিষদের সচিবালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে হুংকার ছেড়েছেন সাবেক এই ক্রিকেটার পাক প্রধানমন্ত্রী ৷ইমরান আহমেদ খান নিয়াজি টুইটে ইমরান লেখেন, “১৯৪৭ পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছিল ৷ তবে দেশে শাসনতন্ত্রে পরিবর্তন চেয়ে বহির্বিশ্বের যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আরও এক স্বাধীনতার লড়াই ফের আজ শুরু হল আজ থেকে (Imran Khan says independence struggle begins once again in Pakistan) ৷ যে লড়াইয়ের পুরোভাগে অবশ্যই দেশের জনসাধারণ, যারা প্রতিনিয়ত দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য লড়াই করে এসেছে ৷”

বিদায় আসন্ন জেনেও গদি বাঁচাতে বহু চাল চেলেছেন ইমরান ৷ কিন্তু পারেননি ৷ যার মধ্যে সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সরিয়ে আস্তিনের শেষ তাসটি খেলেছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ৷ দাবি করেছে সে দেশের একাধিক সংবাদমাধ্যম ৷ গদি বাঁচাতে জেনারেল বাজওয়াকে সরিয়ে আরও নমনীয় এবং সহানুভূতিশীল কাউকে সেনা প্রধানের কুর্সিতে বসানোর চেষ্টায় ছিলেন ইমরান ৷ যিনি পাক আভ্যন্তরীণ রাজনীতিতে ‘বাইরের রাষ্ট্রের ইন্ধন’ বিষয়টি আরও ভাল বুঝবেন, জানিয়েছে পাক গণমাধ্যমগুলি ৷

শনিবার রাতে প্রধানমন্ত্রী বাসভবনে ইমরানের সঙ্গে দেখা করতে সেনা পরিবেষ্টিত হয়ে দুই অনাহুত অতিথিও এসেছিলেন বলে দাবি করেছে বিবিসি ঊর্দু ৷ যাঁদের মধ্যে একজন শীর্ষস্থানীয় অফিসারকে পদ থেকে সরিয়ে পুরো রাজনৈতিক সমীকরণটাই পালটে ফেলতে চেয়েচিলেন ইমরান খান ৷ সূত্রের খবর, প্রায় ৪৫ মিনিট ধরে দু’জনের সঙ্গে কথা হয় ইমরানের ৷ তবে সেই আলোচনার নির্যাস বাইরে আসেনি ৷ প্রতিরক্ষামন্ত্রক ইমরানের দাবি মেনে সেনাপ্রধান পদে পরিবর্তন সমর্থন করেনি ৷ সেনাপ্রধান পদে রয়ে যান বাজওয়াই ৷ আর দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে আস্থা ভোটে হেরে বিদায় নেন ইমরান ৷

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।