মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মৃধা পরিবারের কৃতি সন্তান ও আড়পাড়া-কামারখালী এম. ইউ.এন. সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা এবং আড়পাড়া গোরস্থান এর প্রতিষ্ঠাতা আঃ মান্নান মৃধা ।
সোমবার(২১-১২-২০২০) ইং সকালে নিজ বাসভবনে বার্ধ্যেেকা জনিত কারনে মারা যান । মৃত্যু কালে তার বয়স হয়েছিল প্রায় ৯৩ বছর । তিনি ৭ ছেলে, ৪ মেয়ে, নাতী-নাতনী বেটার বউ এবং অসংখ্যাক গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে যান। সোমবার জোহর নামাজ বাদ আড়পাড়া-কামারখালী এম.ইউ.এন ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জানাযা শেষে তার লাশ আড়পাড়া গোরস্থানে দাফন করা হয়।
তার আত্মার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী। জানাযার নামাজ পড়ান মোহম ভিটা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ হাফিজুর রহমান। তিনি একজন সদালাপী এবং সু-পরামর্শক ব্যক্তি ছিলেন । সবসময় হাসিমুখে সবার সাথে কথা বলতেন। তাই তিনি না -ফেরার দেশে চলে গেলেন।



