× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিজস্ব প্রতিবেদক

অ্যাসসেন্ট হেলথ-এর স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
অ্যাসসেন্ট হেলথ-এর স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা

স্বাস্থ্য পরীক্ষায় কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা দিতে অ্যাসসেন্ট হেলথ লিমিটেড-এর সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি গুলশান এভিনিউয়ে প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করে।

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা অ্যাসসেন্ট হেলথ থেকে স্বাস্থ্য পরীক্ষায় আকর্ষণীয় ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং অ্যাসসেন্ট হেলথ লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার ডা. আনোয়ারুল ইকবাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ; অ্যাসসেন্ট গ্রুপ-এর ডিরেক্টর আমের আহমেদ; অ্যাসসেন্ট হেলথ লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার রোনাল্ড মিকি, এফসিপিএ, এফসিএমএ (ইউকে); সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডারদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা তাদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।


এ ক্যটাগরির আরো খবর..