অস্বচ্ছল প্রতিবন্ধী, বয়স্ক ভাতা ও সুদমুক্ত ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠান

শহর সমাজসেবা কার্যালয়-৬ এর উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের সি-ব্লকে বঙ্গবন্ধু স্কুল ও নবোদয় সংঘ খেলার মাঠে আজ ৩০শে অক্টোবর অস্বচ্ছল প্রতিবন্ধী, বয়স্ক ভাতা এবং সুদমুক্ত ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি, বিশেষ অতিথি, ঢাকা-১৩ আসনের এমপি আলহাজ্ব মোঃ সাদেক খাঁন, আব্দুল্লাহ আল-মামুন (কার্যক্রম) যুগ্ম সচিব, সমাজসেবা অধিদপ্তর, সভাপতি মোঃ রকনুল হক, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা।

এছাড়া সমাজের অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। মন্ত্রী তাঁর বক্তৃতায় সমাজসেবায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন এবং ৩৫৩ জনকে বয়স্কভাতা, ২১৩ জনকে প্রতিবন্ধী ভাতা এবং ২৪৫ জনকে সুধমুক্ত ঋণ প্রদান করেন মোট ৬১ লক্ষ টাকা এবং আরো প্রস্তাবিত বিভিন্ন দাবী দাওয়ার বিষয়েও সমাজসেবার কর্মকর্তাদের নির্দেশ দেন। সে সময় সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য বেসরকারী উন্নয়ন সংস্থা “পাথওয়ে” এর নির্বাহী পরিচালক মোঃ শাহিনকে সহ অন্যান্য ব্যাক্তিকে ক্রেষ্ট প্রদান করেন।

অনুষ্ঠানটি উপলক্ষে হ্যানিম্যান ফাউন্ডেশন বাংলাদেশ অস্বচ্ছল, দুস্থ ও অসহায় রোগীদের ফি চিকিৎসা ও ঔষুধ সেবা দান কার্যক্রম পরিচালনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।