× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর প্রায় নিশ্চিত

admin
হালনাগাদ: বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭

নিউজ ডেস্ক:   নিরাপত্তা সংক্রান্ত জটিলতায় অনেক দিনধরেই ঝুলে আছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের বিষয়টি। তবে এবছর হয়তো আয়োজিত হবে কাঙ্ক্ষিত সেই টেস্ট সিরিজ। নতুন করে কোনো ঝামেলা তৈরি না হলে এবছর বাংলাদেশ সফর প্রায় নিশ্চিত বলেই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।

এখনও দিনক্ষণ চূড়ান্ত না হলেও এ বছরের আগস্ট বা সেপ্টেম্বরে দুই টেস্টের সিরিজ খেলতে স্টিভেন স্মিথরা বাংলাদেশে আসবেন বলে আশাবাদী সাদারল্যান্ড। সম্প্রতি তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের বাংলাদেশে সফরে আমরা নজর রেখেছিলাম। ইংল্যান্ড দলকে দেয়া নিরাপত্তা ব্যবস্থায় আমরা সন্তুষ্ট হয়েছি। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারলকে পাঠিয়েছিলাম আমরা।

সাত থেকে দশ দিনের জন্য তিনি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন। এরপরই বাংলাদেশ সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সফরের দিনক্ষণ চূড়ান্ত না হলেও সাদারল্যান্ড জানিয়েছেন আগস্ট অথবা সেস্টেম্বরের মধ্যেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া দল।

নিরাপত্তা প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়া নির্বাহী প্রধান বলেন, ‘বর্তমান সময়ে যে কোনো সময়ে  কোনো কিছু ঘটতে পারে। বাংলাদেশের নিরাপত্তা বিষয়টি এখনো আমাদের পর্যবেক্ষণে রয়েছে। তবে বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ডের কাছ থেকে নিরাপত্তা ইস্যুতে সবোর্চ্চ প্রতিশ্রুতি পেয়েই সেখানে যাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশে দুই টেস্ট খেলতে আসার কথা ছিল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের। তবে নিরাপত্তা সমস্যার অজুহাত দেখিয়ে সফর স্থগিত করে অজিরা। একই কারণে বাংলাদেশে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি অস্ট্রেলিয়া। এই বিষয়ে সাদারল্যান্ড বলেন, ‘তখন সেটা জরুরী ছিল। খেলোয়াড়, কর্মকর্তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছিলাম। এরপরই বাংলাদেশ সরকার ও বিসিবির পক্ষ থেকে অস্ট্রেলিয়া দলকে সবোর্চ্চ নিরাপত্তার আশ্বাস দেয়া হয়।

গত বছরের এপ্রিলে বাংলাদেশ সফর প্রসঙ্গে নতুন করে মুখ খোলে ক্রিকেট অস্ট্রেলিয়া। নভেম্বরে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরসফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ সফর চূড়ান্ত করল অস্ট্রেলিয়া।

 

 


এ ক্যটাগরির আরো খবর..