× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

মধুখালী প্রতিনিধি

অসত্য অভিযোগের দায় স্বীকার করে বক্তব্য প্রত্যাহার করলেন রেবেকা সুলতানা কনা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
অভিযোগের দায় স্বীকার করে বক্তব্য প্রত্যাহার করলেন

ফরিদপুরের কাঠপট্টিতে গত ২০ আগস্ট ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে দেওয়া বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রেবেকা সুলতানা কনা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রেবেকা সুলতানা কনা বলেন, “আমি রেবেকা সুলতানা কনা, পিতা মৃতঃ আব্দুল ওহাব মোল্লা, সাং-মছলন্দপুর, কামারখালী, মধুখালী, ফরিদপুর। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে, আমি অন্যের প্ররোচনায় পড়ে গত ২০ আগস্ট ২০২৫ তারিখের সংবাদ সম্মেলনে মধুখালীর গোন্দারদিয়া গ্রামের মোঃ মুন্সি আক্তারুজ্জামান, সাবেক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছিলাম।

সেই সময় আমি অভিযোগ করেছিলাম, তিনি আমার নগ্ন ছবি ব্যবহার করে, আমাকে এসডিসি থেকে চাকরিচ্যুত করেছেন, বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়েছেন এবং আমার দোকান উচ্ছেদের জন্য কামারখালী বাজার বণিক সমিতির নিকট অভিযোগ করেছেন।

কিন্তু বাস্তবে এসব অভিযোগের কোনো সত্যতা নেই। আমি সজ্ঞানে স্বীকার করছি, বিভ্রান্ত হয়ে অন্যের প্ররোচনায় পড়ে তার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছিলাম। তাই ২০ আগস্টের সেই সংবাদ সম্মেলনে দেওয়া আমার সমস্ত বক্তব্য আমি প্রত্যাহার করছি।” সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেবেকা সুলতানা কনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এসময় স্থানীয় ও জাতীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..