× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

বেনাপোল প্রতিনিধি

শার্শায় কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক তৃপ্তির গণসংযোগ  

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি ।
বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বাগআঁচড়া বাজারে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এ গণসংযোগ করেন এবং জনগনকে আগামী নির্বাচনে ধানের শীর্ষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগ শেষে এক বক্তব্যে তিনি বলেন,আগামীতে বিএনপি সরকার গঠন করলে দেশের মানুষের কল্যানে যে  কাজ করবে তা বহু আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় উল্লেখ করেছেন।বিএনপি গণতান্ত্রিক দল। এ দল সবসময় জনগণের কল্যানে কাজ করে এসেছে।আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জনগণের সকল চাওয়া পাওয়া পুরন করবে।
এ সময় উপস্থিত ছিলেন,বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোখলেছুর রহমান, সদস্য মফিজুর রহমান পিন্টু, জিয়াউর রহমান।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন উপজেলা যুবদলের সদস্য আলী বাবর বাবু, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।


এ ক্যটাগরির আরো খবর..