মেহেরপুর সাহিত্য পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেহেরপুর আমজাদ, মেহেরপুর (১৮/০৬/১৭) ঃ  মেহেরপুর সাহিত্য পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি নূরুল আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নূরে আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, সাহিত্য পরিষদের উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রভাষক আব্দুল মজিদ, সহসভাপতি তোজাম্মেল হক, সহকারি শিক্ষক নাসিরউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাশেম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।