× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, শিগগিরই চালু হচ্ছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে, স্বাস্থ্যখাতে এআই ও ডিজিটাল রূপান্তরে জোর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অব্যবস্থাপনা-অবহেলায় দেশ আর্সেনিকমুক্ত হচ্ছে না

admin
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

দেশকে আর্সেনিকের ঝুঁকি মুক্ত করার কাজে সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশকে আর্সেনিকের ঝুঁকি মুক্ত করতে টেকনিক্যাল কোনো সমস্যা নেই। সমস্যা রয়েছে সরকারের ব্যাপস্থাপনায়।

এতে বলা হয়, ২০০০ সালে যখন আর্সেনিক দূরীকরণ কার্যক্রম শুরু হয়, তখন যে সংখ্যক মানুষ আর্সেনিক ঝুঁকির মধ্যে ছিল, এখনও সেই সংখ্যক মানুষ আর্সেনিক ঝুঁকির মধ্যে রয়েছে। ২০১৩ সালের পরিসংখ্যানের তথ্য তুলে ধরে বলা হয়, ওই বছর সারাদেশে ২ কোটি মানুষ আর্সেনিকের ঝু‍ঁকিতে ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নিরাপদ পানি পানের জন্য সরকারের পক্ষ থেকে যে গভীর নলকূপ দেওয়া হয় ঝুঁকিপূর্ণ এলাকায়, তা বিতরণে রাজনৈতিক হস্তক্ষেপ থাকে। সরকারের দেওয়া টিউবওয়েলের ৫০ ভাগ স্থানীয় সংসদ সদস্যের সুপারিশে বিতরণ হয়। এর ফলে টিউবওয়েল বিতরণে পক্ষপাতিত্ব হয়ে থাকে। এতে যাদের টিউবওয়েলের বেশি প্রয়োজন, অনেক সময় তারা পান না।

সংসদ সদস্যদের এই ৫০ ভাগ কোঠা তুলে দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

এতে আরও বলা হয়, আর্সেনিক ঝুঁকি কোনো কোনো জায়গায় অনেক বেশি, আবার কোনো কোনো জায়গায় অনেক কম। যেখানে ঝুঁকি বেশি, সেখানে বেশি নলকূপ প্রয়োজন আর যেখানে ঝুঁকি কম সেখানে কম নলকূপ প্রয়োজন। অথচ সব জায়গায়ই সমানভাবে নলকূপ বিতরণ করা হচ্ছে। যেখানে যে পরিমাণ চাহিদা রয়েছে সেখানে সেই পরিমাণ বিতরণ করা দরকার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার ২০০৬ সাল থেকে ১ লাখ ৫০ হাজার নলকূপ বিতরণ করেছে। এর মধ্যে ৫ হাজার নলকূপে আর্সেনিক পাওয়া গেছে। মানুষ এখনও সেই নলকূপের পানি পান করছেন। ইউনিসেফ যে নলকূপগুলো বসিয়েছে, তার মধ্যেও ১৭শ’র মতো নলকূপে আর্সেনিক পাওয়া গেছে। সরকার তাদের ওই ৫ হাজার নলকূপ ঠিক করার কোনো উদ্যোগ নেয়নি। দ্রুত এই নলকূপগুলো ঠিক করতে হবে।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, প্রতিবছর ৪৩ হাজার মানুষ আর্সেনিক সংশ্লিষ্ট রোগে মারা যাচ্ছে। এর মধ্যে রয়েছে ক্যান্সার ও লিভারের সমস্যা। যারা এই সমস্যায় ভুগছে তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থাও নেই।


এ ক্যটাগরির আরো খবর..