বেনাপোল কাষ্টমসে নিলামে বিক্রির জন্য আটক ৫০ টি গরু বিজিবি ক্যাম্পে

বেনাপোল প্রতিনিধি:যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে গত এক সপ্তাহ আগে ভারত থেকে শুল্ক ফাকি দিয়ে আনা ৫০ টি গরু বেনাপোল কাষ্টমসএর মাধ্যমে নিলামে বিক্রি করার জন্য বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে আনা হয়েছে।

সোমবার বেলা ১২টার সময় গরুগলো বেনাপোল ক্যাম্পে নিয়ে আসা হয় বেনাপোল কাষ্টমস শুল্ক বিভাগের মাধ্যমে নিলামে বিক্রির জন্য।

২৬ বিজিবি লে, কর্নেল জাহাঙ্গীর আলম জানান, যশোরের ১১০ কিলোমিটার সীমন্তের ১৮ টি ক্যাম্প থেকে ৫০ টি গরু আটক করা হয় ভারত থেকে অবৈধ ভাবে এনে বাংলাদেশে ভ্যাট না দিয়ে নিয়ে যাওয়ার সময় এ গরু গুলো আটক করা হয়।

তিনি আরো জানান নিয়ম অনুযায়ী ভারত থেকে গরু এনে সংশ্লিষ্ট এলাকার করিডোরে গরু প্রতি নির্দিষ্ট হারে ভ্যাট দেওয়া। কিন্ত গরু ব্যবসায়িরা উক্ত গরুগুলির ব্যাট ফাঁকি দিয়ে নিয়ে যাওয়র সময় বিভিন্ন বিওপি ক্যাম্প এর বিজিবি সদস্যরা গরুগুলো আটক করে।

তিনি বলেন ৫০ টি গরু বেনাপোল কাষ্টমস এর মাধ্যমে নিলামে বিক্রি করার জন্য বেনাপোল নিয়ে আসা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যান্ত গরু গলো বেনাপোল বিজিবি ক্যাম্পে ছিল।

এ দিকে গরু ব্যাবসায়িরা বলছে ভিন্ন কথা। তাদের দাবি গরুগুলো চোরাইপথে ভারত থেকে আনার পর নাভারন কাষ্টস করিডোরে ভ্যাট কাটা হয়। ভ্যাট কাটার কোন সুযোগ না দিয়ে বিজিবি সদস্যরা গরু আটক করে নিযে যায়।

এলাকার লোকজন জানান, নিয়ম হলো ভারত থেকে গরু নিয়ে সীমান্ত পার হয়ে আসার পর গরু প্রতি সরকারকে ৫শ’ টাকা ভ্যাট দেওয়া। কিন্তু এ ভ্যাট অনেকে ফাঁকি দিয়ে গরু পার করছে। এ ভ্যাট ফাঁকির সঙ্গে এলাকার খাটাল মালিকরা ও প্রশাশনের কিছু সদস্য জড়িত রয়েছে।

মাগুরাপ্রতিনিধিঃ

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।