× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

অবিশ্বাস্য হলেও সত্য টমেটোর কেজি ৪০০ টাকা!

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার গেণ্ডারিয়ার ধূপখোলা মাঠের রাস্তার ওপর বসা অবৈধ কাঁচাবাজারে ঈদের আগের দিন যে টমেটোর কেজি বিক্রি হয়েছে ১২০ টাকা দরে। সে টমেটোই ঈদের পরদিন ৪০০ টাকা কেজি দরে বিক্রি করছে। নিম্নমানের টমেটো বিক্রি করছে ২৪০ টাকা। এই কাঁচাবাজারে যেরকমভাবে সন্ত্রাসীরা চাঁদাবাজি করছে, তেমনিভাবে বিক্রেতারাও ইচ্ছামতো দাম হাকিয়ে হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষের পকেটের টাকা।

শ্যামবাজার, সূত্রাপুর, দয়াগঞ্জ, যাত্রাবাড়ি, জুরাইন, পোস্তগোলা এসব বাজারের চেয়ে চড়া দামে বিক্রি করছে শাকসবজি ও অন্যান্য কাঁচামাল। আম, আপেল, বেদানা, আঙুর, খেজুর, তরমুজ, ভাঙ্গি ও অন্যান্য ফল সদরঘাটের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে ধূপখোলা মাঠের আশপাশে। গরুর গোশত সরকার নির্ধারিত দাম ৪২০ টাকা। বিক্রেতারা বিক্রি করছে ৪৫০ টাকা। বরকির গোশত বিক্রি হচ্ছে ৬৫০ টাকা। খাশির গোশত বিক্রি হচ্ছে ৭০০ টাকা। অপরিচিত ক্রেতা হলে খাশির বদলে বরকির গোশত দিয়ে দিচ্ছে বিক্রেতারা।


এ ক্যটাগরির আরো খবর..