× Banner
সর্বশেষ
শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবাধে চলছে বক্ নিধন

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

শেখ মামুনুর রশিদ, রংপুর ব্যুরো:  রংপুরের বিভিন্ন জলাশয় আর বিলে (ধানী জমিতে) ফাঁদ পেতে অবাধে নিধন করা হচ্ছে পরিবেশ বন্ধু বক্। শুধু তাই নয় বকের মতোই শিকারীদের হাতে প্রাণ হারাচ্ছে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। সেই সাথে বিলুপ্তপ্রায় শীতকালের অতিথি পাখির আগমনও । আর সঙ্কটাপন্ন হচ্ছে এ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ। এসব পাখি ফেরি করে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে স্থানীয় হাট-বাজার ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও অফিস আদালতের বারান্দায়। কিন্তু অবাধে পাখি শিকার ও নিধন করা হলেও স্থানীয় প্রশাসন শিকারীদের বিরুদ্ধে নিচ্ছে না কোন পদক্ষেপ। আইনি ব্যবস্থা না থাকায় দিন দিন শিকারীর সংখ্যাও বাড়ছে ভাবিয়ে তোলার মতো।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় রংপুর সিও বাজরের কাছে বক্ হাতে দাড়িয়ে আছে সাইফুল নামে এক ব্যক্তি। বক বিক্রি করতে আসা লোকটিকে ডেকে গল্প করার এক পর্যায়ে এগুলো পাওয়া যায় কোথায় জানতে চাইলে তিনি জানান, রংপুরের চকচকার বিল, নায়রার দোলা, বদরগঞ্জের পঞ্চনার বিল, তিস্তা ব্যারাজ, পীরগঞ্জের চতরার বিলসহ বিভিন্ন এলাকার উম্মুক্ত জলাশয় থেকে প্রতিনিয়তই তারা বক স্বীকার করেন। আর তার মতো অনেক লোকের কাছ থেকে প্রশাসনের অনেক কর্মকর্তারা খুচরা প্রতি জোড়া ১৭০-৮০ টাকায় কিনে নিয়ে যায়। এ ছাড়াও নগরীর বিভিন্ন স্থানে ফেরি করে প্রতিদিন বিভিন্ন বাড়িতে পাইকারী দরে কিংবা খুচরার বিভিন্ন রেটে বিক্রি করছেন।

আরেকজন শিকারি জানান, বিভিন্ন বিল ও জলাশয়ে ‘জাল’ ঘাসের ওপর পেতে রাখা হয়। এসব জালের কাছাকাছি জঙ্গল দিয়ে ছোট ছোট ঝুঁপড়ি ঘরের ২-৩ গজের মাথায় ঘাসের ওপর পাতা হয়েছে জাল। এসব জালের দুই দিকে বাঁশ বেঁধে বাঁশের সঙ্গে রশি বেঁধে রাখা হয়। জালের আশপাশে দুর-দুরান্ত থেকে উড়ে আসা বকদের শিকার করতে উন্মুক্ত জলাশয় ও বিলে ছেড়ে দেয়া হয় কয়েকটি গৃহপালিত বককে। গৃহপালিত বকদের উন্মুক্ত স্থানে দেখে সারি সারি বক ও অন্যান্য পাখির ঝাঁক নেমে আসে তাদের কাছে। উড়ন্ত পাখির ঝাঁক জালে বসার সঙ্গে সঙ্গে ঝুঁপড়ি ঘরে থাকা শিকারি দুর্বৃত্তরা রশিতে টান মারে। এসময় জালের দু’পাশে থাকা বাঁশ দুটো ঘুরে একটি আরেকটির ওপর পড়ে। এতেই জালের ওপর বসা বকসহ অন্য পাখিরা সহজেই শিকারির জালে আটকা পড়ে।

এভাবে বছরের পর বছর পাখি শিকারীরা বক, ঘুঘু, কোয়েলসহ দেশীয় প্রজাতির পাখি শিকার করে আসছেন দিনের পর দিন। রংপুরের নাছনিয়ার বিলের এলাকার জাবেদ মিয়া ও শাহাবুদ্দিন মিয়া জানান, প্রায় প্রতিদিনই শিকারীদের ফাঁদে আটকা পড়ছে কয়েক শ’ বক। পড়ে সেগুলো শিকারীরা পাইকারী দরে বিক্রি করে দেন। এরপর খুচরা বিক্রেতারা বকগুলো রংপুর শহরের বিভিন্ন স্থানে হাটেবাজারে প্রতিটি বক ৮০ টাকা থেকে ৯০ টাকা দরে বিক্রি করেন থাকেন। জাবেদ মিয়া জানান, সাদা বক খুবই স্পর্শকাতর ও লজ্জাবতি। এরা রোদ ও গরম সহ্য করতে পারে না। সূর্যদয়ের আগে খাদ্যের অন্বেষণে বেরিয়ে পড়ে। সূর্য ওঠার আগেই এরা চারণ ক্ষেত্রের পাশে ঝোপজঙ্গলে, ঘাসের আড়ালে ঘাপটি মেরে থাকে। দিনের আলোয় বকদের তেমন একটা দেখা যায় না। তবে পড়ন্ত বিকালে এদের দেখা যায়। তবে এভাবে পাখি নিধন অব্যাহত থাকলে দেশীয় প্রজাতির অতিথি পাখির আগমন কমে যাবে, সেই সাথে প্রাকৃতিক পরিবেশ সঙ্কটাপন্ন হবে বলে আশংঙ্কা বিশিষ্টজনদের।

এদিকে, অবাধে পাখি শিকার করায় পরিবেশের ওপর প্রতিকূল প্রভাব পড়ায় জীববৈচিত্র্য বিপন্ন হয়ে পড়েছে। সংকুচিত হয়ে পড়েছে বহু বন্যপ্রাণী ও দেশীয় পাখ-পাখালির আবাসস্থল। অনেক পাখি এবং প্রাণী প্রায় বিলীন হয়ে গেছে। বণ্যপ্রাণী সংরক্ষণ আইন প্রত্যন্ত গ্রামে কার্যকর করার জন্য সরকারি কোন কর্মচারী নেই। এর ফলে কোকিল, বউ কথা কও, টিয়া, ময়না, ঘুঘু, শালিক, চড়ুই, বাবুই, টুনটুনি, মাছরাঙা, বক, কোয়েল, পাতিকাক, দাড়কাক, কবুতর, কাঠ ময়ুর, বালিহাঁস, চন্দনা, হরিয়ালসহ আরো অনেক প্রজাতির পাখির আর দেখা মিলছেনা রংপুর অঞ্চলে। তাই দ্রুত পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়ন করার দাবী এলাকাবাসীর।


এ ক্যটাগরির আরো খবর..