অপরাধীরা যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে: ডিএমপি কমিশনার

বিশেষ প্রতিবেদকঃ কেউই আইনের ঊর্ধ্বে নয়। অপরাধীরা যেই হোক তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসায় হামলাকারীরা পেশাদার ছিলেন।  বললেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে পহেলা বৈশাখের নিরাপত্তা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ঢাবির ভিসি স্যারের বাড়িতে হামলাসহ তিনদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। হামলাকারীরা যেভাবে হামলা চালিয়েছে, সিসিটিভি ক্যামেরা ভেঙে, হার্ড ডিস্কের বক্স ভেঙে দিয়েছে এতে বোঝা যায় হামলাকারীরা পেশাদার।

ডিএমপি কমিশনার বলেন, পয়লা বৈশাখে এবার কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। তবে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া বিকেল ৫টার মধ্যে উন্মুক্ত স্থানে বর্ষবরণ উদযাপনের সকল অনুষ্ঠান শেষ করতে হবে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবার ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে যৌন হয়রানি প্রতিরোধে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানে সব ধরনের ধূমপান নিষিদ্ধ থাকবে। যারা ধূমপান করবে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হবে। এছাড়া বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানে শব্দ দূষণ রোধে ভুভুজেলা নিষিদ্ধ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।