× Banner
সর্বশেষ
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে

ওবায়দুল কাদের সমবেদনা জানান মির্জা ফখরুলকে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমিন মারা যাওয়ার খবর পেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফোন করে মির্জা ফখরুলকে সমবেদনা জানান।আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া  এ তথ্য নিশ্চিত করেছেন।

বিপ্লব বড়ুয়া জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় ওবায়দুল কাদের এ ফোন করেন। এসময় তিনি ফখরুল ইসলামের কাছে জানতে চান তার মায়ের জানাযা কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে। প্রতিদত্তরে ফখরুল জানান, ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়া হবে। তখন ওবায়দুল কাদের বলেন, ‘এক্ষেত্রে কোন সহযোগিতার প্রয়োজন হলে আমাকে জানাবেন।’

 দেশের রাজনৈতিক অঙ্গনের প্রধান দুই প্রতিপক্ষ দলের এ দুই অন্যতম নেতাদের আলাপকালে ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমার মা’ও মারা গেছেন। মা হারানোর বেদনা আমি বুঝি। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি।’মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমিন চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।


এ ক্যটাগরির আরো খবর..