× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে আত্মগোপনে মেয়র প্রার্থী

admin
হালনাগাদ: শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮

খুলনা প্রতিনিধিঃ অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে আত্মগোপন করেছেন খুলনা সিটি কর্পোরেশনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী হিসেবে পরিচিত এস এম মুশফিকুর রহমান। খুলনার সোনাডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ মমতাজুল হক জানান, মুশফিকুর রহমানের নামে তার থানায় বরিশাল আদালতের গ্রেপ্তারির পরোয়ানার একটি কপি এসেছে। তাকে পুলিশ খুঁজছে। তবে, খোঁজ নিয়ে জানা গেছে মুশফিক এখন ঢাকায় অবস্থান করছেন।

জানা গেছে, বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ৮ অক্টোবর স্বামী গোলাম সরোয়ার বাপ্পী বাদী হয়ে তার স্ত্রী হুমায়রা আহমেদ জিনিয়াকে ভাগিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন।আদালত মামলাটি আমলে নিয়ে গত ১৬ নভেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকেই মুশফিক আত্মগোপনে রয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামি মুশফিক বাদীর স্ত্রী জিনিয়ার পূর্বপরিচিত। এ জন্য মুশফিক প্রায় তাদের বাসায় যাতায়াত করতো। এ সুযোগে মুশফিক তার স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। তারই ধারাবাহিকতায় গত ১৭ আগস্ট বিকেল ৩টায় তার স্ত্রী বাদীর নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার কথা বলে মুশফিকের হাত ধরে অজানায় পাড়ি জমায়। পরে বাদী তার স্ত্রীকে অনেক স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। এ ঘটনায় স্বামী বাপ্পী বাদী হয়ে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মুশফিকুর রহমান (সজল) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার আবাসিক এলাকার ৩নং রোডের ৩১৫নং বাড়ির বাসিন্দা মৃতঃ আতিয়ার রহমানের ছেলে।

স্বামী বাপ্পী বলেন, ‘মুশফিক এখন তাকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে। এ জন্য তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন।’ এ ছাড়াও বাপ্পী গত ৫ নভেম্বর খুলনার পুলিশ কমিশনারের কাছে মুশফিকুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন। ওই আবেদনে উল্লেখ করা হয়, গত ২৯ আগস্ট মুশফিক ও তার লোকজন বাপ্পীকে মারধর করে হত্যার চেষ্টা করে।

এ ব্যাপারে খুলনা মহানগর জাপার যুগ্ম আহবায়ক সৈয়দ খায়রুল ইসলাম বলেন, ‘মুশফিকুর রহমান প্রায় ৪/৫ মাস খুলনায় অনুপস্থিত। তার সাথে কোন যোগাযোগ নেই। তবে মানুষের মুখে শুনেছেন, মুশফিকের নামে মামলা রয়েছে। এ জন্য তিনি খুলনায় আসছেন না।’

আলোচিত সেই ‘বৃদ্ধ শিশু’ বায়োজিদ মারা গেছে
জাপার আরেক নেতা যুগ্ম আহবায়ক মোল্যা শওকত হোসেন বলেন, ‘তিনি অনেকদিন খুলনায় আসছেন না। তবে কেন আসছেন না তা তার জানা নেই।’

অভিযোগের বিষয়ে এসএম মুশফিকুর রহমান জানান, জিনিয়া এখন তার স্ত্রী। তার সাবেক স্বামী মামলা করেছে কি না জানা নেই। তবে তিনি রাজনৈতিক ও ব্যবসার কাজে ব্যস্ত থাকায় খুলনা আসছেন না। আগামী এক সপ্তাহ পর তিনি খুলনা আসবেন। তবে জিনিয়ার স্বামী গোলাম সরোয়ার বাপ্পীর মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে কি-না তাও তিনি জানেন না বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..